কুড়িগ্রামের রৌমারীতে রাত্রিকালীন মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৪৬ বোতল বিদেশি মদসহ জাকির হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ।
গ্রেফতারকৃত জাকির হোসেন রৌমারী উপজেলার চর ইটালুকান্দা গ্রামের সবুর আলীর পুত্র।
বৃহস্পতিবার ভোর রাতে মাদকবিরোধী অভিযানে এসআই শাহানুর আলমের নেতৃত্বে রৌমারী থানার পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করেন। এ সময় ইটালুকান্দা গ্রামে গ্রেফতারকৃত ব্যক্তির শয়নকক্ষ থেকে সাক্ষীদের উপস্থিতিতে বিভিন্ন ব্রান্ডের ১৪৬ বোতল মদ জব্দ করে।
এ বিষয়ে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার রাসেল কবির বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার, সমাজ ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎকেও বিপন্ন করে। মাদকের উৎস, সরবরাহপথ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ বদ্ধপরিকর। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”
তিনি আরো জানান, আসামীকে মাদক মামলায় বৃহস্পতিবার কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন