রংপুরে অবৈধভাবে জমি দখল ও হত্যা চেষ্টা, লুটপাটের অভিযোগ এনে সংবাদ সম্মেলন হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নগরীর একটি মিলনায়তনে ভুক্তভোগী তানবীর আশরাফী অভিযোগ করে জানান, প্রায় ৪০ বছর আগে নগরীর পাবর্তীপুর মৌজার ভগিবালাপাড়ায় ৩০ শতক জমি রফিক উদ্দিনের ওয়ারিশের কাছে ক্রয় করেন হারুন রশিদ। এরপর থেকে তিনি ভোগদখলসহ জমির খাজনা-খারিজ করেন। সম্প্রতি ওই জমির উপর নজর পড়ে ভগিবালাপাড়ার আব্দুর রহমানের ছেলে ভূমিদস্যু শাহ আলমসহ তার সহযোগিদের। তারা জমিটি অবৈধভাবে দখল করার চেষ্টা করলে হারুন রশিদ তাদের বিরুদ্ধে মামলা করে। এতে ক্ষুব্ধ হয়ে শাহ আলম, শাহানুর, ইউসুফ, খোকন মিয়াসহ তাদের সন্ত্রাসী বাহিনী ২৬ আগস্ট ওই জমিতে থাকা অফিসে এসে হামলা চালিয়ে হারুন রশিদের ছেলে তানবীর আশরাফিকে মারপিট করাসহ ৫ টন রড, সিমেন্ট, নতুন এসিসহ নির্মাণ সামগ্রী, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্রাদি নিয়ে যায়। এ ঘটনায় মেট্রোপলিটন কোতয়ালী থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী তানবীর আশরাফী। মামলা দায়েরের পর থেকে হারুন রশিদের পরিবারকে বিভিন্ন লোক মারফতে, মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে শাহ আলম ও তার সন্ত্রাসী বাহিনী। সংবাদ সম্মেলনে শাহ আলমসহ তার সহযোগিদের গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তিসহ আমার লুট হওয়া মালামাল ফেরতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন ভূক্তভোগীরা।
এ ব্যাপারে অভিযুক্ত শাহ আলমের সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন