দৈনিক আলাপন

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাক্টরের ধাক্কায় ৫ জনের মৃত্যু : গুরুতর আহত ১

কুুড়িগ্রা‌মের রৌমারী‌ উপজেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুই পরিবারের ৪জন অ‌টোযাত্রী এবং অটোচালক নিহত হ‌য়ে‌ছে। শ‌নিবার(১৭অ‌ক্টোবর) দুপু‌র আড়াইটার দি‌কে উপজেলার যাদুরচর ইউনিয়নের সা‌য়েদাবাদ বাজা‌র ময়মনসিংহ মহাসড়কে এক‌টি মাল‌বোঝাই ট্রাক্টর দাড়িয়ে থাকা ব‌্যাটা‌রি চা‌লিত অ‌টো‌রিকশা‌টি‌কে ধাক্কা দি‌লে ঘটনাস্থলে তিনজ‌ন  এবং রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে ২ জনের মৃত‌্যু হয়।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) কাউসার আলী ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে‌ ব‌লেন, দুটি পরিবারের ৫ জন নিহত হয়েছে। নিহতরা হলেন,উপজেলার শৌলমারী ইউনিয়নের চতলাকান্দা গ্রামের মো: শহিদুল প্রভাষকের স্ত্রী লিপি খাতুন (৩২), ছেলে রিশাদ (১২) ও মেয়ে তুবা (৭)রয়েছে। অপর দুইজনের মধ্যে অটোচালক জামালপুর জেলার কাউনিয়ার চর এলাকার (অজ্ঞাত) চালক (৪০) এবং যাদুরচর ইউনিয়নের কর্তিমারী এলাকার বাদল মিয়ার স্ত্রী শরীফা বেগম (৪২) নিহত হন। আর মিয়ার মেয়ে বৃষ্টিকে ( ১৭) গুরুতর আহত অবস্থায় প্রথমে রৌমারী হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্হার অবনতি ঘটায় ময়মনসিংহ  মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান  হয়েছে। তিনি আরো বলেন, নিহতদের লাশ পুলিশ নিজ হেফাজতে নিয়েছে। 

রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুস সামাদ জানান হাসপাতালে ২ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অপর একজন রোগীকে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাক্টরের ধাক্কায় ৫ জনের মৃত্যু : গুরুতর আহত ১

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x