দৈনিক আলাপন

ডোমারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নীলফামারীর ডোমারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) উপজেলার বৃহত্তম ইউনিয়ন ১ নং ভোগডাবুড়ী ইউনিয়ন থেকে উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শায়লা সাঈদ তন্বী।

এসময় উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ মাহমুদ, ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু, ইউপি সদস্য আব্দুল খালেক, আব্দুর রউফ উপস্থিত ছিলেন। এছাড়া তথ্য সংগ্রহ কার্যক্রমে নিয়োজিত ১৪জন তথ্য সংগ্রহকারী, একজন সুপারভাইজার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী তার বক্তব্যের প্রথমেই ফ্যামিলি কার্ডের উদ্দোগ গ্রহনের জন্য  প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।তিনি বলেন  ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম স্বচ্ছ, সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। তথ্য সংগ্রহকারীদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার পাশাপাশি সুপারভাইজারকে যথাযথভাবে তদারকি করতে হবে, যাতে কোনো ধরনের ত্রুটি না থাকে।

তিনি আরও বলেন, এ কার্যক্রম সফল করতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সার্বিক সহযোগিতা প্রয়োজন। ভোগডাবুড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডে কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে অন্য ওয়ার্ডগুলোতেও তথ্য সংগ্রহ করা হবে। সরকারের এ উদ্যোগ সুষ্ঠুভাবে বাস্তবায়নে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী গরিব ও অসহায় মানুষের সহায়তায় ফ্যামিলি কার্ড চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবারপ্রধানকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে পাবেন।

তিনি আরও বলেন, ডোমার উপজেলায় প্রথম পর্যায়ে ভোগডাবুড়ী ইউনিয়নকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের জন্য নির্বাচন করায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নেও এ কার্যক্রম শুরু হবে বলে তিনি জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ভোগডাবুড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের রোমান আলীর স্ত্রী জয়নাব বানুর ফ্যামিলি কার্ড প্রত্যাশীর তথ্য এন্ট্রির মাধ্যমে কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ডোমারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x