দৈনিক আলাপন
সর্বশেষ
নীলফামারীতে বাউল সম্রাট লালন সাঁই-এর তিরোধান দিবস পালিত

নীলফামারীতে বাউল সম্রাট লালন সাঁই-এর তিরোধান দিবস পালিত

বাউল সম্রাট ফকির লালন সাঁই-এর ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে নীলফামারীতে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেলে নীলফামারী জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমীর সহযোগিতায় জেলা প্রশাসনের কার্যালয় চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। পরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরের উন্মুক্ত মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সোহেল পারভেজ। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন, জেলা কালচারাল অফিসার নুশাত তাবাসসুম রিমু। এ সময় বিশিষ্ঠ সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তফা হক প্রধান বাচ্চু, জাতীয়তাবাদী মহিলাদলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেন ও জাসাসের সদস্য সচিব আবুল হাসনাত রাসেলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন টুপামারী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রিফাত আরা সিমি।আলোচনা সভায় লালন সাঁই-এর জীবন দর্শন মানবতাবাদী চিন্তা ও সাম্প্রদায়িক চেতনার বিভিন্ন দিক তুলে ধরা হয়। তার গান ও দর্শন মানুষের মধ্যে সাম্য, সম্প্রীতি, মানবিক, মূল্যবোধ এবং ভেদাভেদহীন সমাজ গঠনের অনুপ্রেরণা যোগায় বলে বক্তারা উল্লেখ করেন। আলোচনা সভা শেষে লালন সাঁই-এর স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে লালন গীতি ও বাউল সংগীতের মাধ্যমে তার কালজয়ী দর্শন ও সৃষ্টিকে স্মরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
৫০ মিনিট আগে

কোন ভিডিও নেই !
ডিজিটালে ঝড় তুলতে প্রস্তুত আলাপন, প্রতিনিধি সম্মেলনে নতুন কর্মপরিকল্পনা

ডিজিটালে ঝড় তুলতে প্রস্তুত আলাপন, প্রতিনিধি সম্মেলনে নতুন কর্মপরিকল্পনা

শিল্প-সংস্কৃতির আলো ছড়ানো গুণীজন, নীলফামারীতে পেলেন সম্মাননা

শিল্প-সংস্কৃতির আলো ছড়ানো গুণীজন, নীলফামারীতে পেলেন সম্মাননা

জাসদের কার্যালয়ে বৈঠক চলাকালে রংপুরের যুবজোট নেতা গ্রেপ্তার

জাসদের কার্যালয়ে বৈঠক চলাকালে রংপুরের যুবজোট নেতা গ্রেপ্তার

৫ ঘণ্টা রেলপথ অবরোধের পর মির্জাগঞ্জে ট্রেন চলাচল স্বাভাবিক

৫ ঘণ্টা রেলপথ অবরোধের পর মির্জাগঞ্জে ট্রেন চলাচল স্বাভাবিক

গঙ্গাচড়ায় দুই ফিলিং স্টেশনকে ৬০ হাজার টাকা জরিমানা

গঙ্গাচড়ায় দুই ফিলিং স্টেশনকে ৬০ হাজার টাকা জরিমানা

ডোমারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ডোমারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

রংপুরে জমি দখল, হত্যা চেষ্টা ও লুটপাটের অভিযোগ

রংপুরে জমি দখল, হত্যা চেষ্টা ও লুটপাটের অভিযোগ

রংপুরে ‘বাংলার চোখ’র কবরস্থান পরিষ্কার কর্মসূচি

রংপুরে ‘বাংলার চোখ’র কবরস্থান পরিষ্কার কর্মসূচি

অভিজ্ঞতার মূল্যায়ন, মর্যাদাপূর্ণ জীবনের প্রত্যাশা গঙ্গাচড়ায় প্রবীণ দিবস ‎

অভিজ্ঞতার মূল্যায়ন, মর্যাদাপূর্ণ জীবনের প্রত্যাশা গঙ্গাচড়ায় প্রবীণ দিবস ‎

দিন শেষে লাভ ২০০ টাকা, তবুও স্বপ্ন দেখেন সন্তানদের ভবিষ্যৎ নিয়ে

দিন শেষে লাভ ২০০ টাকা, তবুও স্বপ্ন দেখেন সন্তানদের ভবিষ্যৎ নিয়ে

নীলফামারীতে বাউল সম্রাট লালন সাঁই-এর তিরোধান দিবস পালিত

নীলফামারীতে বাউল সম্রাট লালন সাঁই-এর তিরোধান দিবস পালিত

পুরোনো বাসের ফিটনেস না দিলে ১ নভেম্বর থেকে ধর্মঘটের হুঁশিয়ারি

পুরোনো বাসের ফিটনেস না দিলে ১ নভেম্বর থেকে ধর্মঘটের হুঁশিয়ারি

বিরোধী দলকে ভোট দিলে উন্নয়ন থমকে যেতে পারে, সরকারি দলের প্রার্থীকে ভোট দিলে উন্নয়ন ত্বরান্বিত হবে—মির্জা ফয়সল

বিরোধী দলকে ভোট দিলে উন্নয়ন থমকে যেতে পারে, সরকারি দলের প্রার্থীকে ভোট দিলে উন্নয়ন ত্বরান্বিত হবে—মির্জা ফয়সল

রংপুর জেলা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

রংপুর জেলা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি, দুই হাজার মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি, দুই হাজার মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

ভারত থেকে আমদানি করা ১৮ রেল কোচ সৈয়দপুর কারখানায়, পরীক্ষা-নিরীক্ষার পর হস্তান্তর

ভারত থেকে আমদানি করা ১৮ রেল কোচ সৈয়দপুর কারখানায়, পরীক্ষা-নিরীক্ষার পর হস্তান্তর

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাক্টরের ধাক্কায় ৫ জনের মৃত্যু : গুরুতর আহত ১

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাক্টরের ধাক্কায় ৫ জনের মৃত্যু : গুরুতর আহত ১

গাঁজা কান্ডে ছাত্রদল থেকে বহিষ্কার হলেন শাকিল

গাঁজা কান্ডে ছাত্রদল থেকে বহিষ্কার হলেন শাকিল

গঙ্গাচড়ায় ভুয়া পূজামণ্ডপ দেখিয়ে জিআর চাল উত্তোলনের অভিযোগ

গঙ্গাচড়ায় ভুয়া পূজামণ্ডপ দেখিয়ে জিআর চাল উত্তোলনের অভিযোগ

  ঠাকুরগাঁওয়ে  দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক এসআরবি

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক এসআরবি

জলঢাকার বগুলাগাড়ী স্কুলে একাধিক শিক্ষক অনুপস্থিত: পাঠদান বিঘ্নিত

প্রধান শিক্ষক অসুস্থ স্বামীকে নিয়ে ভারতে চিকিৎসাধীন, সহকারী প্রধান শিক্ষক ছেলেকে নিয়ে ঢাকায়। আর এর সুযোগে অনুপস্থিত একাধিক শিক্ষক। ঘটনাটি নীলফামারী জলঢাকা উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান 'বগুলাগাড়ী স্কুল এন্ড কলেজের। ফলে  পড়ালেখা নিয়ে দুঃচিন্তায় অভিভাবকগণ।  জানা যায়, ১৯৭০ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানে পৌরসভার বগুলাগাড়ীসহ বিভিন্ন এলাকা থেকে শত শত শিক্ষার্থী পড়াশোনা করতে আসে। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষিকার স্বামী অসুস্থ থাকায় প্রধান শিক্ষিকা স্বামীর চিকিৎসা জনিত কারণে ছুটি নিয়ে বর্তমানে ভারতে অবস্থান করছেন, এবং তার পরিবর্তে সহকারী প্রধান শিক্ষক মাহবুবার রহমানকে দায়িত্ব দিলে তিনিও তিনদিন থেকে প্রতিষ্ঠানে অনুপস্থিত। সরজমিনে শিক্ষকের অনুপস্থিতির বিষয়টি জানতে চাইলে, সহকারী শিক্ষক হামিদুর রহমান বলেন, তিনি বর্তমানে তার সন্তানের অ্যাডমিশনের জন্য ঢাকায় অবস্থান করছেন। শিক্ষকদের হাজিরা খাতা দেখতে গিয়ে দেখা যায় প্রতিষ্ঠানের কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট , নিহাত সুলতানা গত ২ ফেব্রুয়ারির ২০২৬ ইং মাস পর্যন্ত উপস্থিত। এরপর তার উপস্থিতি  নেই। এছাড়াও শিক্ষার্থীদের উপস্থিতির হার উদ্বেগজনক। দশম শ্রেণীতে ১ জন ও নবম শ্রেণীতে ৭ জন শিক্ষার্থী  উপস্থিত ছিল।  শিক্ষার্থীদের এমন উপস্থিতির বিষয়টি জানতে চাইলে দশম শ্রেণীর শিক্ষক বলেন, স্কুল চলাকালীন সময়ে কোচিং সেন্টারগুলো খোলা থাকায় শিক্ষার্থীরা কোচিং মুখী হচ্ছে, এজন্য স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি কম ।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যতের আশায় এই প্রতিষ্ঠানে পাঠিয়েছিলাম। প্রধান শিক্ষক ছুটিতে থাকায়  যে সহকারী শিক্ষককে দায়িত্ব দিয়েছে তিনিও নাই। নিয়মিত ক্লাস না হওয়ায় ছেলে-মেয়েদের পড়াশোনার চরম ক্ষতি হচ্ছে। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।এ বিষয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুজ্জামান ( ভারপ্রাপ্ত ) এর অফিস গেলে তিনিও অনুপস্থিত। পরে মুঠোফোনে কথা হলে তিনি বলেন বিষয়টি দুঃখজনক আমরা এ বিষয় নিয়ে তদন্ত করব, নিহাত সুলতানা যে কাজ করেছে তা আইন বহির্ভূত। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি জান্নাতুল ফেরদৌস হ্যাপীর সাথে কথা হলে তিনি জানান, আপনাদের মাধ্যমে যে অভিযোগগুলো পেয়েছি তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

জলঢাকার বগুলাগাড়ী স্কুলে একাধিক  শিক্ষক অনুপস্থিত: পাঠদান বিঘ্নিত
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫২ এএম
গণভোট বাতিল করার কথা চলতেছে..
আপনি গণভোট বাতিল এর পক্ষে হলেঃ-

গণভোট বাতিল করার কথা চলতেছে.. আপনি গণভোট বাতিল এর পক্ষে হলেঃ-

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ ৮ জন
কোন ছবি নেই !
কোন ছবি নেই !