দৈনিক আলাপন

ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচনে ৫ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ ও আচরণবিধি নিয়ে মতবিনিময়

ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচন উপলক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিয়ে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর ) দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন।

প্রতীক হিসেবে বিএনপির মির্জা ফয়সল আমিন পেয়েছেন ধানের শীষ, জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন পেয়েছেন দাঁড়িপাল্লা, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী পেয়েছেন বটগাছ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম পেয়েছেন হাতপাখা এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক পেয়েছেন ডাব প্রতীক।

প্রতীক বরাদ্দের পর অনুষ্ঠিত মতবিনিময় সভায় নির্বাচনী প্রচার প্রচারণায় আচরণবিধি মেনে চলা এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় প্রার্থী ও তাদের প্রতিনিধিদের নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে চলার আহ্বান জানানো হয়।

জেলা নির্বাচন অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম, পুলিশ সুপার মো. বেলাল হোসেন, সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা, প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচনে ৫ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ ও আচরণবিধি নিয়ে মতবিনিময়

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x