দৈনিক আলাপন

রোববার দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ছবি: সংগৃহীত

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী রোববার (৬ সেপ্টেম্বর) দুই দিনের সফরে নিজ শহর ঠাকুরগাঁও যাচ্ছেন। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় এটিই তাঁর প্রথম সফর।

সফরের প্রথম দিন রাষ্ট্রপতি একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। পরদিন তিনি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

এ ছাড়া সংক্ষিপ্ত সফরে রাষ্ট্রপতি তাঁর বাবা-মায়ের কবর জিয়ারত এবং স্থানীয় ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। কর্মসূচি অনুযায়ী, আগামী ৭ সেপ্টেম্বর তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

রাষ্ট্রপতির সফরকে ঘিরে ঠাকুরগাঁওজুড়ে ব্যাপক প্রস্তুতি চলছে। তাঁর সফরের খবর ছড়িয়ে পড়ার পর শহর ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু বলেন, রাষ্ট্রপতি ঠাকুরগাঁও আসছেন এ খবর ছড়িয়ে পড়ার পর তৃণমূল থেকে শুরু করে সব স্তরের মানুষের মধ্যে আনন্দ বিরাজ করছে। রাষ্ট্রপতিকে দেখার জন্য সবাই অপেক্ষা করছেন।

রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে ও শহরের সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে প্রধান সড়ক, বিভিন্ন মোড় ও সরকারি দপ্তরে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং রং করার কাজ চলছে।

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রোববার দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x