দৈনিক আলাপন

জাসদের কার্যালয়ে বৈঠক চলাকালে রংপুরের যুবজোট নেতা গ্রেপ্তার

ঢাকায় জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে গোপন বৈঠক চলাকালে রংপুর জেলা যুবজোটের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক হরলাল রায়কে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

হরলাল রায় রংপুরের তারাগঞ্জ উপজেলার অনন্তপুর কামারপাড়া গ্রামের শ্রী সনাতন রায়ের ছেলে। তিনি জাসদের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং রংপুর জেলা যুবজোটের সভাপতির দায়িত্বে রয়েছেন।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহমুদুল হাসান হরলাল রায়ের গ্রেপ্তারের বিষয়টি শুনেছেন বলে জানান। তিনি বলেন, ‘হরলাল রায়কে গ্রেপ্তারের বিষয়টি আমি শুনেছি।’ তবে তাকে কোন অভিযোগে বা কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জাসদের কার্যালয়ে বৈঠক চলাকালে রংপুরের যুবজোট নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঢাকায় জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে গোপন বৈঠক চলাকালে রংপুর জেলা যুবজোটের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক হরলাল রায়কে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

হরলাল রায় রংপুরের তারাগঞ্জ উপজেলার অনন্তপুর কামারপাড়া গ্রামের শ্রী সনাতন রায়ের ছেলে। তিনি জাসদের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং রংপুর জেলা যুবজোটের সভাপতির দায়িত্বে রয়েছেন।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহমুদুল হাসান হরলাল রায়ের গ্রেপ্তারের বিষয়টি শুনেছেন বলে জানান। তিনি বলেন, ‘হরলাল রায়কে গ্রেপ্তারের বিষয়টি আমি শুনেছি।’ তবে তাকে কোন অভিযোগে বা কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

 দৈনিক আলাপন

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x