দৈনিক আলাপন

নজরুলবর্ষে ৮ ইভেন্টে সানফ্লাওয়ারের শিক্ষার্থীদের বাজিমাত

নজরুলবর্ষ উপলক্ষে আয়োজিত উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় একের পর এক সাফল্য পেয়েছে নীলফামারীর সৈয়দপুরের সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। একক অভিনয়, নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, একক নৃত্য ও রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা মোট ৮টি ইভেন্টে বিজয়ী ও কৃতিত্ব অর্জন করেছে।

লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার পরিচালিত প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের এমন সাফল্যে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

একক অভিনয়ে প্রাথমিক স্তরের ‘খ’ গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আয়াত মাহমুদ। মাধ্যমিক স্তরের ‘ক’ গ্রুপে দ্বিতীয় হয়েছে সপ্তম শ্রেণির মরিয়ম বিবি এবং ‘খ’ গ্রুপে তৃতীয় হয়েছে নবম শ্রেণির রুবাইয়া আক্তার রুপা। উচ্চমাধ্যমিক স্তরে তৃতীয় হয়েছে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আদনান সরকার।

নজরুলসংগীতে মাধ্যমিক স্তরের ‘ক’ গ্রুপে প্রথম হয়েছে ষষ্ঠ শ্রেণির পৌলবী সরকার পিউ। কবিতা আবৃত্তির ‘খ’ গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে সপ্তম শ্রেণির মরিয়ম বিবি। একক নৃত্যের ‘ক’ গ্রুপে প্রথম হয়েছে নবম শ্রেণির উর্মি রাণী দাস। এছাড়া রচনা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসান।

শিক্ষার্থীদের এ সাফল্যের পেছনে প্রতিযোগীদের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জ্যেষ্ঠ শিক্ষক এহসানুল কবির দুলাল, সহকারী শিক্ষক কুমার অপু বিশ্বাস ও সহকারী শিক্ষক তনুশ্রী রানী।

মঙ্গলবার দুপুরে সৈয়দপুর উপজেলা পরিষদ মিলনায়তনে নজরুলবর্ষ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রামাণিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন।

এ সময় উপজেলা আইসিটি কর্মকর্তা আফিজার রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসের মো. বাবলু, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নজরুলবর্ষে ৮ ইভেন্টে সানফ্লাওয়ারের শিক্ষার্থীদের বাজিমাত

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x