দৈনিক আলাপন

কুড়িগ্রামে সেতু আছে সংযোগ সড়ক নেই : ৮ গ্রামের কয়েক হাজার মানুষের চরম দুর্ভোগ

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় মরা তিস্তা খালের ওপরে নির্মিত সেতু।

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বালাটারী গ্রামে মরা তিস্তা খালের ওপরে সেতুর নির্মাণকাজ চার বছর আগে শেষ হলেও সেতুটি ব্যবহার করতে পারছেন না ৮ গ্রামের কয়েক হাজার মানুষ। ২০২২ সালে সেতুর কাজ সম্পন্ন হলেও সংযোগ সড়ক  নির্মাণ হয়নি সেতুটিতে।

রাজারহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আসাদুজ্জামান জানায়, রাজারহাটের বালাটারী গ্রামে মরা তিস্তা খালের ওপর দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে ৭৮ লাখ টাকা খরচে ৩০ মিটার সেতুর নির্মাণকাজ শুরু হয় ২০১৯-২০ অর্থবছরে। কুড়িগ্রামের মেসার্স শীতল কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মোখছেদুল হকের সঙ্গে এ চুক্তি হয়। মূল ঠিকাদার কাজটির জন্য স্থানীয় তৎকালীন সরকার দলীয় নেতা রাকিবুজ্জামান রাকিবকে সাব ঠিকাদার নিয়োগ দেন। সময়মতো কাজটি শেষ না হওয়ায় ২০২৩ সালের সেপ্টেম্বর পযর্ন্ত মেয়াদ বাড়ানো হয়। তবুও কাজটি সম্পন্ন না হওয়ায় ২০২৪ সালের সেপ্টেম্বর পযর্ন্ত মেয়াদ বাড়ানো হয়। ২০২২ সালে মূল সেতুটি নির্মাণ সম্পন্ন হলেও নির্মাণ করা হয়নি সংযোগ সড়ক।

স্থানীয়রা অভিযোগ করে বলেন,রাজারহাট উপজেলার চাকিরপশার ও নাজিমখান ইউনিয়নের ৮টি গ্রামের কয়েক হাজার মানুষের যোগাযোগ ব্যবস্হার উন্নয়নের জন্য মরা তিস্তা খালের ওপর  সেতুটি নির্মিত হয় । সংযোগ সড়ক নির্মিত না হওয়ায় তারা সেতুটি ব্যবহার করতে পারছেন না। এ কারণে তাদেরকে বিকল্প সড়ক ব্যবহার করতে ৩/৪ কিলোমিটার পথ ঘুরতে হচ্ছে। 

কাজটির মূল ঠিকাদার মোখছেদুল হক জানান,এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। খুব দ্রুতই সংযোগ সড়ক নির্মাণকাজ শেষ করা হবে। সাব ঠিকাদার রাকিবুজ্জামান রাকিব পলাত থাকায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। বিষয়টি এখন আমি নিজে দেখছি। আশা করি আর সমস্যা হবে না। 

রাজারহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আসাদুজ্জমান আরো বলেন, কাজ শেষ না হওয়ায় ঠিকাদারকে এখনো সম্পুর্ণ বিল দেওয়া হয়নি। চলতি মাসে সংযোগ সড়ক নির্মাণকাজ সম্পন্ন না হলে ঠিকাদারের বিরুদ্ধে চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গুরুত্ব বিবেচনা করে  এ বিষয়ে মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কুড়িগ্রামে সেতু আছে সংযোগ সড়ক নেই : ৮ গ্রামের কয়েক হাজার মানুষের চরম দুর্ভোগ

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x