সংবাদপত্রের বিকাশে সাংবাদিক ও পত্রিকামালিককে যৌথভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।
তিনি বলেন, সাংবাদিকদের অধিকার আদায়ের আগে তাদের নিজেদের অধিকার সম্পর্কে জানতে হবে। একই সঙ্গে নিজেদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সাংবাদিকদের সচেতন হতে হবে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নীলফামারীতে সরকারি সফরের অংশ হিসেবে সৈয়দপুরে দৈনিক আলাপন কার্যালয় পরিদর্শন শেষে পত্রিকাটির পরিবার ও স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই সাংবাদিকদের, বিশেষ করে মফস্বলে কর্মরত সাংবাদিকদের বিষয়ে খোঁজখবর নিতে বিভিন্ন জেলা ও উপজেলায় সফর করছেন তিনি। পাশাপাশি বিভিন্ন মিডিয়া হাউজ পরিদর্শন করছেন। এরই ধারাবাহিকতায় নীলফামারীর সৈয়দপুরে দৈনিক আলাপন কার্যালয় পরিদর্শনে এসেছেন।
তিনি বলেন, মফস্বলের সাংবাদিকরা মাঠপর্যায়ে থেকে মানুষের কথা তুলে ধরেন। তাই তাদের পেশাগত দায়িত্ব, অধিকার ও গণমাধ্যমের নীতিমালা সম্পর্কে সচেতন থাকা জরুরি।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দৈনিক আলাপনের সম্পাদক ও প্রকাশক লায়ন আমিনুল হক। বার্তা সম্পাদক রেজা মাহমুদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন প্রেস কাউন্সিল চেয়ারম্যানের সফরসঙ্গী বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন, সৈয়দপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ ও দৈনিক আলাপনের উপদেষ্টা পরিষদের সদস্য সাবিনা সালাম, সমাজসেবক ও দৈনিক আলাপনের উপদেষ্টা পরিষদের সদস্য ম. আ. শামীম, দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক করতোয়ার সৈয়দপুর উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন লুতু এবং নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠের নীলফামারী জেলা প্রতিনিধি নূর আলম।
এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ নার্জিস বানু, দৈনিক আলাপনের ব্যবস্থাপনা সম্পাদক নুরুননবী, অনলাইন ইনচার্জ মো. মারুফ হোসেন লিয়ন, সার্কুলেশন ও বিজ্ঞাপন ম্যানেজার হীরা শর্মা, দৈনিক ইনকিলাবের সৈয়দপুর প্রতিনিধি নজিউর রহমান নজু এবং দৈনিক আলাপনের স্টাফ রিপোর্টার আব্দুল সালামসহ পত্রিকাটির সংশ্লিষ্টরা।
মতবিনিময় শেষে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম দৈনিক আলাপনের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় তিনি পত্রিকার প্রকাশনা কার্যক্রম, সংবাদ সংগ্রহ ও সম্পাদনা প্রক্রিয়া এবং সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
এর আগে দৈনিক আলাপন কার্যালয়ে পৌঁছালে পত্রিকার সম্পাদক ও প্রকাশক লায়ন আমিনুল হক প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও তার সফরসঙ্গীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তিনি প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে তার লেখা দুটি বই উপহার দেন।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন