নীলফামারীর সৈয়দপুরে প্রয়াত অ্যাডভোকেট তুষার কান্তি রায়ের স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) শহরের মুর্তুজা ইনস্টিটিউট এ শোকসভা অনুষ্ঠিত হয়।
নাগরিক কমিটির আহ্বায়ক ও সাংবাদিক আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. শাহজাহান আলী। নাগরিক কমিটির সদস্য সচিব শফিকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রয়াত অ্যাডভোকেট তুষার কান্তি রায়ের কর্মময় জীবন, আইন পেশায় অবদান এবং সামাজিক কর্মকাণ্ড নিয়ে স্মৃতিচারণ করেন বক্তারা।
আলোচনায় অংশ নেন নীলফামারী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাপ মোস্তফা সজীব, অ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, সাংবাদিক এম আর আলম ঝন্টু, হিন্দু কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সুমিত কুমার আগরওয়ালা এবং সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতুসহ অনেকে।
বক্তারা বলেন, অ্যাডভোকেট তুষার কান্তি রায় আইন পেশার পাশাপাশি মানুষের পাশে থেকে সামাজিক দায়িত্ব পালনে ভূমিকা রেখেছেন। তাঁর কর্মময় জীবন, মানুষের প্রতি দায়বদ্ধতা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা তাঁকে মানুষের কাছে স্মরণীয় করে রেখেছে।
বক্তারা আরও বলেন, একজন মানুষের মৃত্যুর মধ্য দিয়ে তাঁর শারীরিক উপস্থিতির অবসান হলেও তাঁর কর্ম ও আদর্শ মানুষের মাঝে বেঁচে থাকে। তুষার কান্তি রায়ের জীবন ও কর্ম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর স্মৃতি ধরে রাখতে এ ধরনের নাগরিক উদ্যোগ গুরুত্বপূর্ণ বলেও মত দেন তারা।
শোকসভায় বক্তারা প্রয়াত অ্যাডভোকেট তুষার কান্তি রায়ের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
অনুষ্ঠানে আইনজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন