দেশের সীমানা পেরিয়ে এবার আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন নীলফামারীর সৈয়দপুরের যুব উদ্যোক্তা ও সমাজসেবী মো. আদনান হোসেন। জাতিসংঘের আমন্ত্রণে সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরে সম্প্রতি অনুষ্ঠিত আন্তর্জাতিক যুব সম্মেলনে অংশ নেন তিনি।
মানবিক সংগঠন ‘ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের (আইএইচএফ) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আদনান হোসেন জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান ইউনাইটেড নেশনস ইনস্টিটিউট ফর ট্রেনিং অ্যান্ড রিসার্চের (ইউএনআইটিএআর) আয়োজনে গত ১২ থেকে ১৪ আগস্ট যুব সম্মেলনে অংশ নেন। এই সম্মেলনে তিনি নারী ও শিশুর অধিকার, যুব নেতৃত্ব, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোকপাত করেন।
বিশ্বের বিভিন্ন দেশের তরুণ নেতা ও প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ সম্মেলনে তিনি ‘অধিকারহীনতায় ভবিষ্যৎ নেই : নারী ও শিশুদের উন্নয়নের অধিকার পুনরুদ্ধার’ শীর্ষক অধিবেশনে বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি সংঘাতপ্রবণ সমাজে নারী ও শিশুর অধিকার, মর্যাদা ও সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি যুব নেতৃত্বকে শক্তিশালী করা, সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে উন্নয়ন এগিয়ে নেওয়া এবং কার্যকর ও শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
তিনি বক্তব্যে আরও বলেন, উন্নয়নের মূলধারায় প্রান্তিক জনগোষ্ঠী, নারী ও শিশুদের আরও বেশি সম্পৃক্ত করতে হবে। বিশেষ করে সংঘাত ও সংকটময় পরিস্থিতিতে তাদের অধিকার ও মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে উল্লেখ করেন তিনি।
যুব সম্মেলন শেষে লন্ডন যান তিনি। সেখানে মানব ও সমাজসেবা ভিত্তিক কয়েকটি সংস্থার প্রধানদের সাথে মতবিনিময় করেন। এসময় তাঁর প্রতিষ্ঠিত ইটস্ হিউম্যানিটি ফাউন্ডেশনের (আইএইচএফ) কর্মকাÐের সার্বিক চিত্র তাদের কাছে তুলে ধরেন। এ বিষয়ে আদনান তার প্রতিক্রিয়ায় বলেন, সম্মেলনে অংশগ্রহণ শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়; এটি বাংলাদেশের তরুণ নেতৃত্ব এবং দেশের প্রান্তিক মানুষের উন্নয়নে কাজ করা একটি প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি বিশ্বমঞ্চে তুলে ধরার গৌরবময় সুযোগ।
উল্লেখ্য, যুব উদ্যোক্তা মো. আদনান হোসেন দীর্ঘ ১৬ বছর ধরে ‘ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, যুব উন্নয়ন ও সম্প্রদায় উন্নয়নে কাজ করে আসছেন। তাঁর নেতৃত্বে স্বেচ্ছাসেবী এই সংগঠনটি বিভিন্ন ক্ষেত্রে সামাজিক ও মানবিক কর্মকাÐ পরিচালনা করে আসছেন। আন্তর্জাতিক পর্যায়ে তাঁর অংশগ্রহণ তরুণ সমাজের জন্য অনুকরণীয় এক দৃষ্টান্ত।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন