আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে নিরাপদ সড়ক চাই (নিসচা) বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে।
এ উপলক্ষে নিরাপদ সড়ক চাই সৈয়দপুর উপজেলা শাখা স্কুল কলেজ ও গ্রামীন সড়কে বৃক্ষরোপণ করে কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি সৈয়দপুর শহরের বানিয়াপাড়া আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ করা হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থানে রোপণ করা হচ্ছে নানা জাতের বৃক্ষ। এ সব কর্মসূচিতে অংশ নেন নিসচা'র স্থানীয় শাখার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ কামাল ইকবাল ফারুকী, সহ-সাধারণ সম্পাদক এম ওমর ফারুক, শিরীনা আক্তার প্রমুখ।
সড়ক দুর্ঘটনারোধে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে বৃক্ষরোপণের মত পরিবেশ বান্ধব কর্মসূচি বাস্তবায়ন করছে নিসচা'র সদস্যরা।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন