দৈনিক আলাপন

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বার্তা নিয়ে রংপুরে মাঠে যুবদল

সরকার ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রংপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। কর্মসূচি থেকে রংপুর মহানগরীর ছয়টি থানা এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ, মশার প্রজননক্ষেত্র ধ্বংসে স্প্রেকরণ ও পরিচ্ছন্ন অভিযান চালাবে সংগঠনের নেতা-কর্মীকর্মীরা।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রংপুর মহানগরীর পার্কের মোড় এলাকা থেকে এই কার্যক্রমের শুরু করা হয়।

জাতীয়তাবাদী যুবদল রংপুর মহানগর কমিটির উদ্যোগে এবং তাজহাট থানা যুবদল এ কর্মসূচির আয়োজন করে। এসময় মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিনসহ মহানগর, তাজহাট থানা ও বিভিন্ন ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে ডেঙ্গু মশার প্রজননক্ষেত্র ধ্বংস করতে ড্রেনে ফগার মেশিনের মাধ্যমে স্প্রে করার পাশাপাশি ফুটপাতে থাকা ময়লা আবর্জনা পরিস্কার, সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং ডেঙ্গু প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে সর্বস্তরের মানুষকে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

যুবদল নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সরকারি ও দলীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর মহানগর যুবদল পাড়া মহল্লায় এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে। যাতে করে সকলের সমন্বিত অংশগ্রহণ এবং প্রচেষ্টার মাধ্যমে ডেঙ্গু মশার বিস্তার ও রোগের প্রাদুর্ভাব প্রতিরোধ করা পরিছন্ন নগর গড়ে তোলা সম্ভব হয়।

এদিকে আগামী ১৯ সেপ্টেম্বর শনিবার সকালে হারাগাছ থানা যুবদল ও একই দিন বিকেলে পরশুরাম থানা যুবদল এই কর্মসূচি কর্মসূচি পালন করবে। এছাড়া ২০ সেপ্টেম্বর রোববার সকালে কোতোয়ালি থানা যুবদল এবং বিকেলে হাজীরহাট থানা যুবদল একই কর্মসূচি বাস্তবায়ন করবে।

রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ নয়, সাধারণ মানুষের অংশগ্রহণও জরুরি। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে পরিচ্ছন্ন নগরী গড়ে তুললেই ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। আমরা সচেতনতার বার্তা ছড়ানোসহ সামাজিক দায়বদ্ধতা থেকে ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে এ কর্মসূচি গ্রহণ করেছি।

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বার্তা নিয়ে রংপুরে মাঠে যুবদল

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x