দৈনিক আলাপন

রংপুরে ‘বাংলার চোখ’র কবরস্থান পরিষ্কার কর্মসূচি

কবরস্থানের পরিবেশ সুন্দর রাখতে এবং কীটপতঙ্গের বিস্তার রোধে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাংলার চোখ’। ‘কবরস্থানে জঙ্গল নাহি চাই-সম্মানের সাথে সাফ করি তাই’ স্লোগানে গত দুই বছরে ১৭টি কবরস্থানে একাধিকবার এ কার্যক্রম বাস্তবায়ন করেছেন সংগঠনটির স্বেচ্ছাসেবীরা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নগরীর রবাটসনগঞ্জ মণ্ডলপাড়া কবরস্থানে তানবীর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এ পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন স্থানীয় সংগঠক বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন মণ্ডল ও বাংলার চোখ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফী।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মোনাব্বর হোসেন মনা, স্থানীয় সমাজকর্মী আব্দুস সালাম বেলাল, মোহাম্মদ জাহিদ হোসেন, সিদ্দিক আহমেদ, আজিজুল হক বাবু, মনিরুজ্জামান প্রিন্স, বাংলার চোখের মহানগর সভাপতি আবু জাফর লিটন ও  সাধারণ সম্পাদক ওমর ফারুক।

এছাড়াও বাংলার চোখের সংগঠক মিরাজ আলীম রিয়াজ, শহিদুল ইসলাম রেপিড, এনামুল হক সুজন, দুলাল হোসেন, সাব্বির আহমেদ, জাকির হোসেন ও এবিএম মশিউর রহমান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে কবরস্থানের আগাছা ও ময়লা-আবর্জনা পরিস্কার করার পাশাপাশি কীটপতঙ্গনাশক ছিটানো হয়।  এ কার্যক্রমে স্থানীয় শিশু-কিশোর ও তরুণরাও অংশ নেন। এসময় স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে সামাজিক সংগঠনের অনেকই এই উদ্যোগের প্রশংসা করেন।

চলমান এই উদ্যোগে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাও সহযোগিতার আশ্বাস দিয়েছেন। অনেকেই বলছেন, সামাজিক দায়বদ্ধতার এমন উদ্যোগ রংপুরের অন্যান্য সংগঠনগুলোর জন্য উদাহরণ হয়ে থাকবে।

স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম বলেন, আগে কবরস্থানগুলোতে হাঁটা দুষ্কর ছিল। এখন অনেক পরিচ্ছন্ন লাগছে। বাংলার চোখ-এর আগেও এই কবরস্থান পরিষ্কার করেছে। নতুন করে আগাছাসহ ঝোপজঙ্গল বড় হওয়াতে তারা আজও একই কাজ করেছে। এ কাজ সত্যিই প্রশংসনীয়।

‘বাংলার চোখ’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফী বলেন, প্রতিটি মুসলমানের শেষ ঠিকানা কবরস্থান। সেই কবরস্থানের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের নৈতিক দায়িত্ব। মণ্ডলপাড়া কবরস্থানে আগাছা জন্মে এক প্রকার জঙ্গলে পরিণত হয়েছিল। এতে মশাসহ নানা কীটপতঙ্গের বিস্তার ঘটছে। কবরস্থান পরিচ্ছন্ন রাখতে আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা।

তিনি আরও বলেন, কবরস্থান শুধু মৃতদের নয়, জীবিতদেরও আত্মিক সম্পর্কের জায়গা। আমাদের লক্ষ্য—রংপুরের প্রতিটি কবরস্থানকে পরিচ্ছন্ন ও শান্ত পরিবেশে রূপান্তরিত করা। গত দুই বছরে নূরপুর বড় কবরস্থান থেকে শুরু করে ধাপ, চেনারপাড়া, লালকুঠি, ছোট নূরপুর, শালবন, বালাপাড়া রেলগেট, বাবুখাঁসহ বিভিন্ন এলাকার ১৭টি কবরস্থানে একাধিকবার পরিচ্ছন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। আমাদের এই পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রংপুরে ‘বাংলার চোখ’র কবরস্থান পরিষ্কার কর্মসূচি

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x