বাউল সম্রাট ফকির লালন সাঁই-এর ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে নীলফামারীতে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে নীলফামারী জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমীর সহযোগিতায় জেলা প্রশাসনের কার্যালয় চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। পরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরের উন্মুক্ত মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সোহেল পারভেজ। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন, জেলা কালচারাল অফিসার নুশাত তাবাসসুম রিমু। এ সময় বিশিষ্ঠ সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তফা হক প্রধান বাচ্চু, জাতীয়তাবাদী মহিলাদলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেন ও জাসাসের সদস্য সচিব আবুল হাসনাত রাসেলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন টুপামারী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রিফাত আরা সিমি।
আলোচনা সভায় লালন সাঁই-এর জীবন দর্শন মানবতাবাদী চিন্তা ও সাম্প্রদায়িক চেতনার বিভিন্ন দিক তুলে ধরা হয়। তার গান ও দর্শন মানুষের মধ্যে সাম্য, সম্প্রীতি, মানবিক, মূল্যবোধ এবং ভেদাভেদহীন সমাজ গঠনের অনুপ্রেরণা যোগায় বলে বক্তারা উল্লেখ করেন। আলোচনা সভা শেষে লালন সাঁই-এর স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে লালন গীতি ও বাউল সংগীতের মাধ্যমে তার কালজয়ী দর্শন ও সৃষ্টিকে স্মরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন