দৈনিক আলাপন

বালিয়াডাঙ্গী সীমান্তে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী সীমান্ত এলাকায় এক অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি পিস্তল ও গুলি উদ্ধার করেছে ।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধীন কোটপাড়া বিওপির বিশেষ একটি টহলদল বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নায়েব সুবেদার আ. মোতালেব হোসেনের নেতৃত্বে এক অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ৩৮৫/৫-এস থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হরিণমারী এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের সিজার মূল্য ১০ হাজার ২শ' টাকা নির্ধারণ করা হয়েছে ।

বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং অস্ত্র, গোলাবারুদ, মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে। এসব অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের পাশাপাশি সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও মানব পাচার রোধে স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করেছে সংস্থাটি।

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বালিয়াডাঙ্গী সীমান্তে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x