দৈনিক আলাপন

বীরগঞ্জে ১৯৮ বস্তা অবৈধভাবে মজুদ টিএসপি সার জব্দ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৭ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর ব্লকে অভিযান চালিয়ে ১৯৮ বস্তা অবৈধ টিএসপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।

​শনিবার ১০ অক্টোবর বিকেলে মাহানপুর ব্লকের একটি মিল চাতালের পাশের গোডাউন থেকে অবৈধভাবে মজুদ করা এই সার জব্দ করেন ,বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন। ডিলারশিপ বা বৈধ অনুমতি ছাড়া গোডাউনে সার মজুদ করে রাখার অপরাধে অবৈধ সার মজুদকারী মোঃ আলমগীর হোসেনের এই সার জব্দ করা হয়।

​অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন জানান, জব্দকৃত এসব টিএসপি সার আগামীকাল সরকার নির্ধারিত মূল্যে সরাসরি স্থানীয় কৃষকদের নিকট বিক্রি করা হবে। বিক্রয়লব্ধ সম্পূর্ণ অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করার জন্য মাহানপুর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) দিলীপ কুমার রায়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

​কৃষি উপকরণের কৃত্রিম সংকট তৈরি বা অবৈধ মজুদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বীরগঞ্জে ১৯৮ বস্তা অবৈধভাবে মজুদ টিএসপি সার জব্দ

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x