দৈনিক আলাপন

সৈয়দপুরে ৫ বছরের শিশুকে ফার্নিচারের দোকানে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ

 নীলফামারীর সৈয়দপুরে চা আনতে বাড়ি থেকে বের হওয়া পাঁচ বছরের এক শিশুকে ফার্নিচারের দোকানে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ৩৫ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে তাকে থানায় নিয়ে যায় পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাঙালিপুর নিজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় শিশুটির মা তাকে চা আনতে বাইরে পাঠান। পরিবারের অভিযোগ, শিশুটিকে বেশ কিছুদিন ধরে অনুসরণ করছিলেন অভিযুক্ত মো. সাদ্দাম হোসেন রাব্বি (৩৫)। মঙ্গলবার সন্ধ্যায় সুযোগ বুঝে তিনি শিশুটিকে তার ফার্নিচারের দোকানের ভেতরে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ পরিবারের।

এদিকে চা আনতে গিয়ে শিশুটি বাড়িতে ফিরে না আসায় তার মা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তিনি শিশুটিকে অভিযুক্তের ফার্নিচারের দোকানের ভেতরে দেখতে পান বলে জানা গেছে।

বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্তকে আটক করেন। পরে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে সৈয়দপুর থানায় নিয়ে যায়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা বলেন, “এ বিষয়ে শিশুটির মা থানায় এসেছেন। অভিযুক্ত ব্যক্তিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সৈয়দপুরে ৫ বছরের শিশুকে ফার্নিচারের দোকানে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x