দৈনিক আলাপন

চিরিরবন্দরে গাঁজাসহ ৩ জন আটক

চিরিরবন্দরে গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা সেবন ও দখলে রাখা অভিযোগে তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড দেওয়া হয়েছে। বুধবার (৭ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ১০ নম্বর পুনট্রি ইউনিয়নের চকমুসা বিলপাড়া গ্রামের জয়উদ্দিনের লিচুর বাগানের ভেতরে এ অভিযান পরিচালনা করা হয়।

চিরিরবন্দর থানার এসআই (নিঃ) মো. আইয়ুব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা দখলে রাখা ও সেবনের সময় তিনজনকে আটক করে। পরে বিষয়টি চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে মো. আব্দুর রশিদকে (৪৮) ৭ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা অর্থদন্ড, মো. ফারিকুল ইসলামকে (২৪) ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা অর্থদন্ড এবং মো. জয়নুল ইসলামকে (২২) ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। আটককৃতরা চিরিরবন্দর থানার ১০ নম্বর পুনট্রি ইউনিয়নের বাসিন্দা।

অভিযানকালে তাদের কাছ থেকে এক পুরিয়া গাঁজা, গাঁজা সেবনের একটি কলকী ও দুটি গ্যাসলাইট উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। 

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

চিরিরবন্দরে গাঁজাসহ ৩ জন আটক

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
চিরিরবন্দরে গাঁজাসহ ৩ জন আটক
0:00 / 0:00
1x