দৈনিক আলাপন

ধানক্ষেতে গলাকাটা লাশ, পাশে পড়ে ছিল চার্জার ভ্যান পীরগঞ্জে ভ্যানচালক খুন

রংপুরের পীরগঞ্জে ধানক্ষেত থেকে বিপুল চন্দ্র বর্মন নামে একজন ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাতে পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড় মজিদপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত বিপুল চন্দ্র বর্মন রায়পুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মহান চন্দ্র বর্মনের ছেলে। 

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সোমবার রাতে ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিমে সোডাপীরগামী পাকা রাস্তার পাশে একটি ধানক্ষেতে বিপুল চন্দ্র বর্মনের লাশ পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে রাত ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে বিপুলের লাশ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলের পাশে বিপুলের চার্জার ভ্যানটিও পড়ে থাকতে দেখা যায়। 

পুলিশের ধারণা, চার্জার ভ্যানটি ছিনিয়ে নিতে চেষ্টা করার সময় ধস্তাধস্তি হওয়ায় দূর্বৃত্তদের ছুরিকাঘাতে বিপুলের মৃত্যু হয়।  

পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটনসহ জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। 

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ধানক্ষেতে গলাকাটা লাশ, পাশে পড়ে ছিল চার্জার ভ্যান পীরগঞ্জে ভ্যানচালক খুন

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x