দৈনিক আলাপন

নীলফামারীতে মাদক মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় গ্রেফতার ৩৪

নীলফামারী জেলার মাদক মামলার চার্জশিটভুক্ত আসামি সুজন ইসলামকে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও এবং পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় ৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত শনিবার (৩ অক্টোবর) বিকেলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয় থেকে সুজন ইসলামকে আদালতে নেওয়ার সময় নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ের মূল ফটকের সামনে একদল লোক জড়ো হয়ে পুলিশের পথরোধ করে। এ সময় তারা আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, পুলিশের কাজে বাধা এবং উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে।
ঘটনাস্থল থেকে ২০ জনকে আটক করা হয়। পরে তাদেরসহ অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ জনের বিরুদ্ধে নীলফামারী সদর থানায় মামলা দায়ের করা হয়।
এরপর ঘটনার ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র বিশ্লেষণ করে রোববার ভোরে ডিমলা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ১৪ জনকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়ায় ৩৪ জনে।
সুজন ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের পূর্ব দোহলপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে। শুক্রবার রাতে মাদকবিরোধী অভিযানে সৈয়দপুর শহর থেকে তাঁকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এ বি এম ফয়জুল ইসলাম বলেন, একপর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের সরে যেতে বললে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ তাঁদের ধাওয়া করে কয়েকজনকে আটক করে সদর থানায় নিয়ে যায়। অন্যদিকে সুজনের স্বজনদের দাবি, তাঁকে মাদক মামলায় অন্যায়ভাবে জড়ানো হয়েছে। সুষ্ঠু তদস্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে তাঁর মুক্তির দাবি জানিয়েছেন তাঁরা।
এদিকে পুলিশের তথ্য অনুযায়ী, সুজন ইসলামের বিরুদ্ধে নীলফামারী সদর ও ঢাকার দারুস সালাম থানায় একাধিক মাদক মামলা রয়েছে। নথিতে ২০১৮ ও ২০২১ সালে নীলফামারী সদর থানায় এবং ২০২১ সালে ঢাকার দারুস সালাম থানায় করা মামলার তথ্য উল্লেখ রয়েছে। এর মধ্যে একটি মামলায় তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

নীলফামারীতে মাদক মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় গ্রেফতার ৩৪

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x