ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলায় তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে হৃদয় চন্দ্র নামে ১৩ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনার পর অসুস্থ হয়ে পড়া শিশুটিকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী।
উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের লাউথুতি গ্রামে নরেশ মেম্বারপাড়া এলাকায় বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়।
ভুক্তভোগী পরিবারের লোকজন জানান, ঘটনার আগে শিশুটি বাড়ির পাশের অপর এক শিশুর ডাকে সে খেলতে যায়। একপর্যায়ে সবার অগোচরে অভিযুক্ত হৃদয় চন্দ্র শিশুটিকে বাড়ির পেছনের নির্জন স্থানে নিয়ে গিয়ে তার ওপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ পরিবারের।
একপর্যায়ে শিশুটি চিৎকার করলে তার মা ঘটনাস্থলে ছুটে গেলে অভিযুক্ত কিশোর সেখান থেকে পালিয়ে যায়।
ঘটনার পর শিশুটি বেশি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
অভিযুক্ত কিশোর হৃদয় চন্দ্র (১৩) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার রতবাজার দেউলি এলাকার বৈশাখুর ছেলে। পরিবারের দাবি, সে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। ঘটনার পর তার নানা নিতাই তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন বলেও অভিযোগ পরিবারের।
এব্যাপারে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মঞ্জুরুল আলম বলেন, শুক্রবার দুপুরে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসা চলছে। প্রয়োজনীয় নমুনাও সংগ্রহ করা হয়েছে। বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা ভালো আছে।
ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, তিন বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে এমন খবর তারা পেয়েছেন। তবে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আলমগীর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। শিশুটির চিকিৎসা এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়াও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে, ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিশুটির স্বজন ও স্থানীয়রা।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন