দৈনিক আলাপন

কুড়িগ্রামের রৌমারীতে ইয়াবাসহ আটক ২

কুড়িগ্রামের রৌমারীতে ইয়াবাসহ আটক ২

কুড়িগ্রামের রৌমারীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩২০ পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম। বুধবার কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়। 

এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে রৌমারী উপজেলার চুলিয়ার চর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন রৌমারী চুলিয়ার চর এলাকার বাবু মিয়া (৩৫) এবং মতলেব (৪০)।

রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার রাসেল কবির এ অভিযানের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন, রৌমারী থানার মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ সেপ্টেম্বর থেকে অদ্যাবধি মোট ২ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। একই সময়ে জুয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে বিভিন্ন জুয়ার আসর থেকে ২৮ জন জুয়াড়িকে হাতেনাতে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদক ও জুয়ার মতো অপরাধের বিরুদ্ধে রৌমারী থানা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

কুড়িগ্রামের রৌমারীতে ইয়াবাসহ আটক ২

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
কুড়িগ্রামের রৌমারীতে ইয়াবাসহ আটক ২
0:00 / 0:00
1x