দৈনিক আলাপন

জমি দখল নিয়ে হামলার অভিযোগ, গঙ্গাচড়ায় মানববন্ধন; গ্রেপ্তারের দাবি

রংপুরের গঙ্গাচড়ায় জমি দখল ও হামলার প্রতিবাদে সুষ্ঠু তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় উপজেলার কোলকোন্দ ইউনিয়নের কুটিপাড়া-কুড়িবিশ্বা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে গত ২৪ সেপ্টেম্বর সাজিদুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। গুরুতর আহত সাজিদুল ইসলামের বাবা মাহমুদুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে মানববন্ধনে জানানো হয়।

সাজিদুল ইসলাম বলেন, আমার জমি দখল করে রেখেছিল। আমি ও আমার বাবা জমিতে যাওয়ায় আমাদের মারধর করা হয়। হামলায় আমার বাবা গুরুতর আহত হয়েছেন। তাঁর মাথায় ১৫টি সেলাই পড়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।

স্থানীয় সাবেক ইউপি সদস্য শাহিনুর ইসলাম বলেন, আমি বিষয়টি মীমাংসা করতে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি মারামারি হচ্ছে। পরে আমাকেও মামলায় আসামি করা হয়েছে।

নূরি বেগম বলেন, আমি নয় মাসের অন্তঃসত্ত্বা। ঘটনার সময় আমি ঘটনাস্থলে ছিলাম না। তারপরও মামলায় আমার নাম দেওয়া হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা তুলে ধরার দাবি জানাচ্ছি।

মানববন্ধন থেকে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং নিরপরাধ ব্যক্তিদের হয়রানি না করার দাবি জানানো হয়।

এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর ছবুর বলেন, দুই পক্ষের মামলা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

জমি দখল নিয়ে হামলার অভিযোগ, গঙ্গাচড়ায় মানববন্ধন; গ্রেপ্তারের দাবি

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x