দৈনিক আলাপন

ডেঙ্গু প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে র‍্যালি, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে র‍্যালি, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং ঠাকুরগাঁও পৌরসভার সহযোগিতায় ‘জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক অভিযান’ উপলক্ষে এসব কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির শুরুতে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খোদাদাদ হোসেনসহ প্রশাসন, পুলিশ ও পৌরসভার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় ডেঙ্গুর বিস্তার রোধে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করা হয়।

পরে শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করা হয়।

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ নয়, প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সম্মিলিত সচেতনতা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে র‍্যালি, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x