দৈনিক আলাপন

মিছিলের প্রস্তুতি, বলিহার ব্রিজ এলাকা থেকে আটক ১১

নওগাঁয় মিছিলের চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১১জন নেতাকর্মীকে পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। 

দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার দায়ে শনিবার (২৬সেপ্টেম্বর) দুপুর আড়াই টার দিকে সদর উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের বলিহার ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়। 

জেলা ছাত্রদলের দাবি, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সহযোগিতায় তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আর পুলিশ বলছে মিছিলের প্রস্তুতিকালে তাদের আটক করা হয়েছে। তবে আটক নেতাকর্মীদের পরিচয় পাওয়া না গেলেও তারা জেলার আত্রাই, রানীনগর, সাপাহার ও নিয়ামতপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

নওগাঁ জেলা ছাত্রদলের সদস্য সচিব তাজুল ইসলাম তাজ বলেন, আমরা জানতে পারি জেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্য়ক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য  জড়ো হচ্ছে। এমন খবর পেয়ে সেখানে ছাত্রদলের নেতাকর্মীরা বলিহার ব্রিজ এলাকায় অবস্থান নেয়। এসময় মিছিলের চেষ্টাকালে বলিহার ও ভীমপুর ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সহযোগিতায় ঘটনাস্থলে গিয়ে ১১জন নেতাকর্মীকে আটক করা হয়। পরে খবর পেয়ে ডিবি পুলিশের সদস্যরা তাদের আটক করে নিয়ে আসে। 

তাজ আরও বলেন, নওগাঁ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা এই জেলাকে শান্ত রাখতে সর্বদা বদ্ধপরিকর। কাজেই কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইলে তাদেরকে ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুশিয়ারী দেন এই নেতা।

এদিকে জানতে চাইলে সদর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বিষয়টি জানা নেই বলে জানান।

নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবির) ওসি হাসিবুল্লাহ হাবিব বলেন, খবর পেয়ে মিছিলের প্রস্তুতিকালে বলিহার ব্রিজ এলাকা থেকে ১১জন নেতাকর্মীকে আটক করে নিয়ে আসা হয়েছে। দেশকে অস্থিতিশীল করার জন্য তাদের কোনো পরিকল্পনা আছে কিনা সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

স্থানীয় সূত্রে জানা যায়, ইতিপূর্বে জেলার একাধিক এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা মশাল মিছিল করেন। এবং তাদের মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মশাল মিছিলের বিষয়টি উত্তেজনা তৈরি করে। এতে করে পুলিশসহ ক্ষমতাশীল দলের নেতাকর্মীরা সজাগ হয়ে ওঠে তাদেরকে আটক করার জন্য। এর জের ধরে ওই সকল নেতাকর্মীদের আটক করা হয়ে থাকতে পারে।

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

মিছিলের প্রস্তুতি, বলিহার ব্রিজ এলাকা থেকে আটক ১১

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x