শুক্রবার দুপুরে ফুলবাড়ী থানা এলাকায় ডিবি কুড়িগ্রামের একটি চৌকস টিম মাদক বিরোধী অভিযানে দুজনকে গ্রেফতার করে। ফুলবাড়ী থানাধীন নাওডাঙ্গা ইউনিয়নের অর্ন্তগত পূর্ব ফুলমতি এলাকার মাদক কারবারি তুহিন মিয়ার বাড়ীতে অভিযান চালিয়ে মাদক কারবারি তুহিন মিয়া (২১)ও নাওডাঙ্গা এলাকার শাকিল মিয়া (২২) কে ৩৭ বোতল ইস্কাফ সহ হাতেনাতে ধৃত করে।
কুড়িগ্রাম জেলা ডিবির অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে ডিবি কুড়িগ্রামের মাদক বিরোধী অভিযান অব্যহত রয়েছে, এরই ধারাবাহিকতায় শুক্রবার ফুলবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৩৭ বোতল ইস্কাফসহ ২ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে ডিবি কুড়িগ্রামের একটি চৌকস টিম। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদের কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল আদালতে সোপর্দ করা হবে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যহত আছে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন