দৈনিক আলাপন

কুড়িগ্রাম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত

​জমকালো আয়োজন আর চরম উত্তেজনার মধ্য দিয়ে সম্পন্ন হলো ‘কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬’। বুধবার বিকেলে কুড়িগ্রাম স্টেডিয়ামে অনুষ্ঠিত ​পুরুষ গ্রুপের ফাইনাল লড়াইয়ে ভূরুঙ্গামারী থানাকে পরাজিত করে শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করেছে কুড়িগ্রাম সদর থানা! অন্যদিকে নারী গ্রুপের হাড্ডাহাড্ডি লড়াইয়ে কচাকাটা থানাকে পরাজিত করে বিজয়ের হাসি হেসেছে চ্যাম্পিয়ন দল।

​খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন কুড়িগ্রামের সম্মানীয় পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ,​অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান,​জেলা বিএনপির আহ্বায়ক মোস্তফাফিজার রহমান মোস্তফা,​জেলা জামায়াতের আমির অধ্যাপক আজিজুর রহমান স্বপন,​জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অধ্যাপক শফিকুল ইসলাম বেবু,​জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিবসহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​খেলাধুলার মাধ্যমে সুন্দর ও অপরাধমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কুড়িগ্রাম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x