‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ সবল জীবন গড়ি’ এই প্রতিপাদ্যকে ধারণ করে নীলফামারী টেনিস কমপ্লেক্স মাঠে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর জেলা পর্যায়ে সেমিফাইনাল ও ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অফস্) এবিএম ফয়জুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সৈয়দপুর সার্কেল)একেএম ওহিদুন্নবী, জেলার ক্রীড়া অফিসার মোঃ আবুল হাসেম, অফিসার ইনচার্জ মোঃ জিল্লুর রহমানসহ আরো অনেকে।
আয়োজক কর্তৃক জানা যায়, অনূর্ধ্ব-২০ বছর বয়সী খেলোয়াড়দের নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় নীলফামারী জেলার ৪টি পুরুষ দল ৪টি মহিলা দল অংশগ্রহণ করে। চূড়ান্ত খেলায় নীলফামারী সদর থানা জেলা কাবাডি দল চ্যাম্পিয়ন এবং সৈয়দপুর থানার কাবাডি দল রানার্স আপ ও নীলফামারী সদর থানা মহিলা কাবাডি দল চ্যাম্পিয়ন এবং জলঢাকা রানার্স অফ হওয়ার গৌরব অর্জন করে। খেলায় বালকদলের ম্যান অব দ্যা ফাইনাল জীবন ঋষি(নীল: সদর), সেরা ক্যাচার হিমেল ইসলাম(সৈয়দপুর) ও সেরা খেলোয়ার মনি কুমার(নীল: সদর)। বালিকাদলের ম্যান অব দ্যা ফাইনাল সুজাতা রায়(জলঢাকা), সেরা ক্যাচার সোহানা আক্তার(নীল: সদর) ও সেরা খেলোয়ার রঞ্জনা রানী রায়(নীল: সদর)। শেষে বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার হিসেবে মেডেল ও ট্রফি প্রদান করা হয়।
তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা, তাদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করার লক্ষ্যে নীলফামারী কমিউনিটি পুলিশিং কমিটি কর্তৃক এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকার মেধাবী, উদ্যমী ও সম্ভাবনাময় অনূর্ধ্ব-২০ খেলোয়াড়দের বাছাই করে দল গঠন করা হয়। নির্বাচিত খেলোয়াড়দের যথাযথভাবে নিবন্ধনের পাশাপাশি প্রতিটি ম্যাচ শেষে নির্ধারিত মূল্যায়ন ফরমের মাধ্যমে তাদের পারফরম্যান্স মূল্যায়ন করা হয়।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন