দৈনিক আলাপন

টেপ টেনিস থেকে রবি বোলার হান্টে: সৈয়দপুরের মিতুল ছুড়লেন ১৩৩ গতি

দেশের বিভিন্ন প্রান্তের প্রতিভাবান বোলারদের খুঁজে বের করার লক্ষ্যে আয়োজিত রবি বোলার হান্ট-এর রংপুর বিভাগীয় বাছাইপর্বে ২০ জন ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। 

মঙ্গলবার (৬ অক্টোবর) রংপুর বিভাগীয় ক্রিকেট গার্ডেন স্টেডিয়ামে দিনব্যাপী এ বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। এতে প্রায় সাড়ে তিন হাজার প্রতিযোগী অংশ নেন। বাছাই শেষে প্রতিভাবান ২০ বোলারকে পরবর্তী ধাপের জন্য নির্বাচিত করা হয়। তাদের মধ্যে ফাস্ট বোলিংয়ে অংশ নিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন টেপ টেনিস ক্রিকেটের তারকা পেসার মো. মিতুল। ২০২২ সালে নীলফামারী জেলা ক্রিকেট দল থেকে বাদ পড়েন মিতুল। এরপর ভেবেছিলেন ক্রিকেট বলে আর ফেরা হবে না। কিন্তু রবি হান্ট তার ভাগ্যের চাকা ঘুড়িয়ে দিয়েছে। প্রতিঘন্টায় ১৩৩ কিলোমিটার বল করে কোচের নজর কেড়েছেন। নির্বাচিত হয়ে ডাক পড়েছে ঢাকা পর্বে। মিতুল জানান, আমি খুবই উচ্ছ্বসিত। আগামীতে ১৪০ কিলো গতিতে বল করতে চাই এবং সবাই আমার জন্য দোয়া করবেন যেনো জাতীয় দলকে প্রতিনিধিত্ব করতে পারি। 

বিকেলে স্টেডিয়ামে নির্বাচিত খেলোয়াড়দের মাঝে মেডেল ও পুরস্কার বিতরণ করা হয়। 

সৈয়দপুরের ক্রীড়া সংগঠক মোক্তার সিদ্দিকী জানান, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বের করতে রবি বোলার হান্টের উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের আয়োজন ক্রিকেটে নতুন প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রবি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত বোলারদের জাতীয় পর্যায়ে গড়ে তোলার সুযোগ তৈরি হবে বলে আয়োজকেরা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

টেপ টেনিস থেকে রবি বোলার হান্টে: সৈয়দপুরের মিতুল ছুড়লেন ১৩৩ গতি

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x