দৈনিক আলাপন

রংপুরে শুরু হলো প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট

দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগামী দিনের খেলোয়াড়দের তুলে আনার লক্ষ্যে শুরু হয়েছে ‘প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। শনিবার (২৬ সেপ্টেম্বর)সকালে রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মাঠে গড়িয়েছে এ টুর্নামেন্ট।

প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন রংপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু।

বাংলাদেশ নারী ফুটবল দলের তারকা ডিফেন্ডার ও সাবেক অধিনায়ক আফঈদা খন্দকার ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।

জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও টুর্নামেন্টের পতাকা উত্তোলনের পর আকাশে রঙিন বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

এসময় টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ক্রীড়াবিদ কামরুন নাহার ডানা, রংপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) সভাপতি মঞ্জুর আহমেদ আজাদ, সহ-সভাপতি ও ক্রীড়া সংগঠক শামীম খান মিসকিন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু বলেন, এই টুর্নামেন্টের মাধ্যমে নতুন নতুন খেলোয়াড় উঠে আসবে, যারা জাতীয় পর্যায়ে খেলে দেশের ও রংপুর অঞ্চলের সম্মান বাড়াবে।

রংপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মঞ্জুর আহমেদ আজাদ বলেন, এই আয়োজন বাংলাদেশে নারী ফুটবলের জাগরণে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। প্রতিবছর যেন এ ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করা হয়, সে জন্য তিনি আয়োজকদেরসহ বাফুফের প্রতি অনুরোধ জানান।

টুর্নামেন্টটির সাফল্য কামনা করেন সাবেক জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়ন ও রংপুরের অন্যতম সেরা ক্রীড়াবিদ কামরুন নাহার ডানা বলেন, এই টুর্নামেন্ট থেকে আগামী দিনের জন্য উঠে আসা খেলোয়াড়রাই জাতীয় দলের হয়ে দেশের প্রতিনিধিত্ব করবে।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ বাংলাদেশ নারী ফুটবল দলের তারকা ডিফেন্ডার ও সাবেক অধিনায়ক আফঈদা খন্দকার বলেন, তোমরা মাঠের লড়াইয়ে নিজেদের উজাড় করে খেলে আরও সামনের দিকে এগিয়ে যাবে। তোমাদের মধ্য থেকে ভালো মানের তারকা খেলোয়াড় খুঁজতেই প্রথম আলো-স্টার নিউজ এই টুর্নামেন্টের আয়োজন করেছে।

সূচনা বক্তব্যে প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক ও অনুষ্ঠানের সঞ্চালক উৎপল শুভ্র বলেন, সারা দেশের ছয়টি অঞ্চলে এই নারী ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে, যার সূচনা হলো রংপুর থেকে। ভবিষ্যতে এই টুর্নামেন্ট যখন আরও বড় পরিসরে চলবে, তখন রংপুরের কথা স্মরণীয় হয়ে থাকবে।

প্রথম আলো ও স্টার নিউজের যৌথ উদ্যোগে আয়োজিত নারী ফুটবল টুর্নামেন্ট রংপুরের মাটিতে শুরু করতে পেরে আনন্দ প্রকাশ করেন স্টার নিউজের সিইও মোখছেদুল কামাল। তিনি আশা প্রকাশ করে বলেন, দেশের ৩৬টি একাডেমির অংশগ্রহণে এই আয়োজন নারী ফুটবলারদের জন্য একটি নতুন স্বপ্ন ও সম্ভাবনা তৈরি করবে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহযোগিতায় এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। সারাদেশে বাফুফে নিবন্ধিত ওয়ান স্টারভুক্ত ৩৬টি দল এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

নকআউট ভিত্তিতে শুরু হওয়া এই টুর্নামেন্টের রংপুর অঞ্চল পর্বে দিনের প্রথম খেলায় টাইব্রেকারে ৫-৪ গোলে জয় পেয়েছে পঞ্চগড়ের বোদা উপজেলার টুস্টার ফুটবল একাডেমি। তাদের প্রতিপক্ষ ছিল রংপুরের সদ্যপুস্করনী যুব স্পোর্টিং ক্লাব।

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রংপুরে শুরু হলো প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x