উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুড়িগ্রাম প্রতিনিধিঃ ||
জমকালো আয়োজন আর চরম উত্তেজনার মধ্য দিয়ে সম্পন্ন হলো ‘কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬’। বুধবার বিকেলে কুড়িগ্রাম স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষ গ্রুপের ফাইনাল লড়াইয়ে ভূরুঙ্গামারী থানাকে পরাজিত করে শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করেছে কুড়িগ্রাম সদর থানা! অন্যদিকে নারী গ্রুপের হাড্ডাহাড্ডি লড়াইয়ে কচাকাটা থানাকে পরাজিত করে বিজয়ের হাসি হেসেছে চ্যাম্পিয়ন দল।খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন কুড়িগ্রামের সম্মানীয় পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ,অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান,জেলা বিএনপির আহ্বায়ক মোস্তফাফিজার রহমান মোস্তফা,জেলা জামায়াতের আমির অধ্যাপক আজিজুর রহমান স্বপন,জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অধ্যাপক শফিকুল ইসলাম বেবু,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিবসহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।খেলাধুলার মাধ্যমে সুন্দর ও অপরাধমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়