রংপুরের বদরগঞ্জে নিজ বাড়িতে দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে ইসমোত আরা (৩৭) নামে এক নারী ও ফুল বাবু (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এলাকাবাসীর অভিযোগ, ওই নারী নিজ বাড়িতে বিভিন্ন পুরুষকে নিয়ে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
রোববার দিবাগত রাতে পৌর শহরের চাঁদকুঠির ডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী বাড়িটি ঘেরাও করে ইসমোত আরা ও ফুল বাবুকে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে দাবি করেন। পরে উত্তেজিত কয়েকজন তাদের গাছের সঙ্গে বেঁধে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আটক ইসমোত আরা মৃত ইয়াসিন আলীর মেয়ে। তিনি স্থানীয় ‘আশার আলো’ নামে একটি সঞ্চয়ী সমিতির মাঠকর্মী। ফুল বাবুর বাড়ি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বুজরুক হাজীপুর খিয়ারপাড়া এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইসমোত আরা স্বামীকে তালাক দেওয়ার পর দীর্ঘদিন ধরে ওই বাড়িতে বসবাস করছেন। স্থানীয়দের অভিযোগ, তিনি সেখানে নিয়মিত বিভিন্ন পুরুষকে নিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। বিষয়টি নিয়ে স্থানীয়রা একাধিকবার তাকে সতর্ক করলেও তিনি তা আমলে নেননি বলে অভিযোগ তাদের।
রোববার রাতে ফুল বাবু ওই নারীর বাড়িতে গেলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে এলাকাবাসী বাড়িটি ঘেরাও করে দুজনকে আটক করেন। একপর্যায়ে উত্তেজিত কয়েকজন তাদের গাছের সঙ্গে বেঁধে রাখেন। এ সময় ওই নারীকে হেনস্তা ও মারধরের ঘটনাও ঘটে বলে জানা গেছে।
স্থানীয় বিএনপি নেতা আবুজার গাফফারী মন্টু বলেন, “ওই নারীর কর্মকাণ্ড নিয়ে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ ছিল। তাকে একাধিকবার সতর্ক করা হলেও বিষয়টির সমাধান হয়নি।”
বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন, “আবাসিক এলাকায় অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়ার পর এক নারী ও এক পুরুষকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।”
পরে সোমবার আটক দুজনকে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন