রংপুরের বদরগঞ্জে দীর্ঘদিন ধরে তিনটি নদীসহ সমতল ভূমি থেকে অবৈধভাবে চলছে বালু উত্তোলন বন্ধ করা যাচ্ছে না| এবার সেই বালু সিন্ডিকেটের বিরুদ্ধে খোদ সংবাদ সম্মেলন করে ক্ষোভ প্রকাশ করলেন বদরগঞ্জ পৌর শাখা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম রসুল বকুল| গতকাল রবিবার তিনি পৌরশহরের শাহপুরস্থ নিজ বাসভবনে উপজেলা পর্যায়ের গণমাধ্যম কর্মীদের ডেকে বালু সিন্ডিকেটের বিরুদ্ধে ওই সাংবাদিক সম্মেলন করেন|
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গোটা উপজেলায় বিশাল বালু সিন্ডিকেট রয়েছে| উপজেলা ও থানা প্রশাসন শুধুমাত্র লোক দেখানো অভিযান চালান| তারা চাইলেই বালু সিডিকেট বন্ধ করা সম্ভব| যদি তারা নির্মুল করতে না পারে| বালু সিন্ডিকেট ভাঙতে না পারে তাহলে ২৪ ঘন্টার মধ্যে তাদের অপসারণ করা হোক| আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে| এ জন্য জনগণকে সঙ্গে নিয়ে যে কোন মূল্যে হোক বালু সিন্ডিকেট ভাঙ্গতে হবে|
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বকুল আরো বলেন, আমাদের দলেরও কেউ কেউ যদি বালু তোলার সঙ্গে জড়িত থাকে তার দায়িত্ব আমরা উপজেলা ও পৌর বিএনপি নেবো না| আমার প্রিয় নেতা মাননীয় প্রধান মন্ত্রী বলেছেন জাতীয়তাবাদী দল কোন সন্ত্রাসীর দায় নেবে না| কোন সন্ত্রাসীকে ধারণ করবে না| আমি জাতীয়তাবাদী দলের সদস্য হয়ে আপনাদের সহযোগিতা প্রার্থনা করছি| সংবাদ সম্মেলনে অবৈধ বালু উত্তোলন বন্ধকরাসহ নদী ও পরিবেশ রক্ষার আহ্বান জানান তিনি|

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন