দৈনিক আলাপন

সৈয়দপুর প্লাজায় দিনে-দুপুরে দুই দোকানের প্রায় কোটি টাকার মালামাল চুরি

নীলফামারীর সৈয়দপুরে ব্যস্ততম সময়ে একটি শপিংমলের দুটি ব্যবসাপ্রতিষ্ঠানের তালা কেটে বিপুল পরিমাণ মালামাল চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে শহরের বৃহৎ বিপণিবিতান সৈয়দপুর প্লাজার নিচতলায় বিদ্যুৎ জুয়েলার্স ও ইনফিনিক্স মোবাইল ফোন শোরুমে এ চুরি হয়। ব্যবসায়ীদের দাবি, চুরি যাওয়া মালামাল ও নগদ টাকার আনুমানিক মূল্য প্রায় কোটি টাকা।

ব্যবসায়ীদের দেওয়া তথ্য ও শপিংমলের সিসিটিভি ফুটেজ অনুযায়ী, সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে চুরির ঘটনাটি ঘটে। দুর্বৃত্তরা দুটি প্রতিষ্ঠানের তালা কেটে ভেতরে প্রবেশ করে মালামাল নিয়ে যায়। পরে দোকানের দরজায় নতুন তালা লাগিয়ে চলে যায় তারা।

বিদ্যুৎ জুয়েলার্সের মালিক মিঠু  জানান, সকালে দোকান খুলতে এসে তিনি তালা কাটা অবস্থায় দেখতে পান। ভেতরে প্রবেশ করে চুরির বিষয়টি নিশ্চিত হন। তাঁর দাবি, দোকান থেকে বিপুল পরিমাণ রুপার গহনা চুরি হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৪২ থেকে ৪৫ লাখ টাকা।

অন্যদিকে, ইনফিনিক্স মোবাইল ফোন শোরুমের ম্যানেজার আব্দুল মমিন  বলেন, বিভিন্ন পাইকারি ব্যবসায়ীর কাছে সরবরাহের জন্য আগের দিন কোম্পানি থেকে বিপুলসংখ্যক মোবাইল ফোন শোরুমে আনা হয়েছিল। চোরেরা তালা কেটে শতাধিক মোবাইল ফোন নিয়ে যায়। এসব ফোনের আনুমানিক বাজারমূল্য ৫৫ লাখ টাকা। এ ছাড়া ক্যাশবাক্স ভেঙে ৬৫ হাজার টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

চুরির ঘটনায় শপিংমলের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন একাধিক ব্যবসায়ী। তাঁদের অভিযোগ, প্লাজায় ১১ জন নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করলেও দিনের বেলায় দুটি প্রতিষ্ঠানের তালা কেটে চুরির ঘটনা ঘটেছে। তাঁদের প্রশ্ন, নিরাপত্তাকর্মীদের নজর এড়িয়ে কীভাবে এমন ঘটনা ঘটল? এ ঘটনায় শপিংমল কর্তৃপক্ষের নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

তবে অভিযোগ অস্বীকার করে সৈয়দপুর প্লাজার প্রকল্প পরিচালক গুলজার আহমেদ  বলেন, ব্যবসায়ীদের বারবার বলা হলেও তাঁরা দোকান খোলা ও বন্ধের ক্ষেত্রে নির্ধারিত নিয়মকানুন মানেন না। একেক ব্যবসায়ী একেক সময়ে দোকান খোলেন ও বন্ধ করেন। এতে নিরাপত্তাকর্মীদের দায়িত্ব পালনে জটিলতা তৈরি হয়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে থানায় অভিযোগ করা হবে বলে জানান তিনি।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। তবে এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি তদন্ত করা হবে।

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

সৈয়দপুর প্লাজায় দিনে-দুপুরে দুই দোকানের প্রায় কোটি টাকার মালামাল চুরি

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x