দৈনিক আলাপন

সৈয়দপুরে গাঁজা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড

নীলফামারীর সৈয়দপুরে গাঁজা সেবনের দায়ে পাঁচজনকে ১৫ দিন করে কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সৈয়দপুর থানার ঢেলাপির এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), নীলফামারীর একটি দল অভিযান চালায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিয়াজ ভূইয়ার নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে গাঁজা সেবনরত অবস্থায় পাঁচজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, সৈয়দপুরের বাঙালি পট্টির মো. আবদুস সালাম (২৬), খোর্দ্দ বোতলাগাড়ীর মো. নুর আমিন (৪৫) ও মো. বাদল হোসেন (৪২) এবং উত্তরা আবাসনের মেহেদী হাসান (২৩) ও বুলবুল ইসলাম (২৯)।

ডিএনসি নীলফামারীর কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। মাদক সেবন ও মাদকসংক্রান্ত অপরাধের বিরুদ্ধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। মাদকের ক্ষতিকর প্রভাব থেকে তরুণ সমাজকে রক্ষায় সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি মাদকবিরোধী অভিযানে সহযোগিতা করার আহ্বান জানান তারা।

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

সৈয়দপুরে গাঁজা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x