দৈনিক আলাপন

রংপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

রংপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি রাজিন মিয়াকে (২০) গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

এর আগে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে জেলার মিঠাপুকুর উপজেলা বাজার থেকে তাকে আসামিকে গ্রেপ্তার করা হয়। রাজিন মিয়া খোর্দ্দ কাশিনাথপুর গ্রামের নুর ইসলামের ছেলে। 

মামলার বরাত দিয়ে র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী জানান, সপ্তম শ্রেণিপড়ুয়া ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে রাজিন। সেই সাথে ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে সে। গত ১৭ আগস্ট রাত ২টার দিকে রাজিন ওই ছাত্রীর বাড়িতে এসে তাকে জোর পূর্বক ধর্ষণ করে। 

এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে ২৮ আগস্ট মিঠাপুকুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হলে মামলাটির ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। শনিবার রাতে মিঠাপুকুর বাজারে অভিযান চালিয়ে রাজিনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, আসামি রাজিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

রংপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x