দৈনিক আলাপন

সৈয়দপুর রেলওয়ে স্কুলে মাদকের আড্ডা, থানায় লিখিত অভিযোগ

নীলফামারীর সৈয়দপুরে ঐতিহ্যবাহী বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত দুটি ভবন ও আশপাশের এলাকায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত মাদকসেবী ও বখাটেদের আড্ডার অভিযোগ উঠেছে। এতে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

পরিস্থিতি নিরসন এবং বিদ্যালয়ের নিরাপদ ও মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে বুধবার (৯ সেপ্টেম্বর) সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয় চত্বরে দুটি পরিত্যক্ত ভবন রয়েছে। এসব ভবন ও আশপাশের এলাকায় প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত কিছু অসাধু ও বখাটে ব্যক্তি মাদক সেবন এবং আড্ডা দেয় বলে অভিযোগ করা হয়েছে। বিদ্যালয়ের কর্মচারীরা তাদের বাধা দিলে তারা মারমুখী আচরণ করে এবং বিভিন্ন ধরনের হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এতে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীরা নেতিবাচক সামাজিক ও মানসিক প্রভাবের মুখে পড়ছে বলে অভিযোগ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন বলেন, “শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত। প্রতিদিন সন্ধ্যার পর বিদ্যালয়ের আশপাশে বহিরাগত ও অসৎ ব্যক্তিদের যাতায়াত এবং মাদকের আড্ডা বেড়ে যায়। এতে শিক্ষার পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি শিক্ষার্থীরাও নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে। আমরা দ্রুত পুলিশ প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ ও কঠোর আইনানুগ ব্যবস্থা চাই।”

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম (রেজা) বলেন, “রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ রক্ষা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ অত্যন্ত আন্তরিক। ওই এলাকায় দ্রুত পুলিশের নৈশ ও বিশেষ টহল জোরদার করা হবে। মাদকসেবনকারী বা মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে বিদ্যালয় কর্তৃপক্ষসহ স্থানীয়দের তথ্য দিতে হবে। তথ্য পাওয়া মাত্রই কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাদকের বিষয়ে কাউকেই ছাড় দেওয়া হবে না।”

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

সৈয়দপুর রেলওয়ে স্কুলে মাদকের আড্ডা, থানায় লিখিত অভিযোগ

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x