দৈনিক আলাপন

রংপুরে ভোক্তার অভিযান দুই প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা

রংপুর নগরীতে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি না করায় দুইটি প্রতিষ্ঠানকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (৯ সেপ্টেম্বর) নগরীর মাহিগঞ্জের মন্দিরা মধ্যপাড়া ও তাজহাটের বাবুপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় ও জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে বিভিন্ন চিলিং সেন্টার, ফিড ও মাংসের দোকান পরিদর্শন করা হয়।

অভিযানে রংপুর নগরীর মাহিগঞ্জ মন্দিরা মধ্যপাড়া এলাকার এনামুল হকের ছেলে সাগর দুধ বিক্রেতাকে দুধে ক্যামিক্যাল মিশ্রন করে ভেজাল দুধ প্রস্তুত করার অপরাধে ৫০ হাজার টাকা এবং তাজহাট থানার বাবুপাড়া এলাকায় খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ ও অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের জন্য নিউ স্বাদ বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আরোপিত মোট ৭৫ হাজার টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম, রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, রংপুর মেট্রোপলিটন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

রংপুরে ভোক্তার অভিযান দুই প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x