রংপুরের গঙ্গাচড়ায় ৩৪ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য এসকাফসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৩টা ৪৫ মিনিটের দিকে উপজেলার মর্ণেয়া ইউনিয়নের হাজীরপাড়া তালপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন মো. আব্দুল সোবহান ওরফে পাষান (৪০)। তিনি চর মর্ণেয়া ভাঙ্গাগড়া লাল গুচ্ছগ্রাম এলাকার মৃত নুরুল দালালের ছেলে। অপরজন মো. মমিনুর ইসলাম (৩৫), তিনি চর মর্ণেয়া নদীরপাড় হেছানটারী এলাকার মো. জয়েন উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, হাজীরপাড়া গ্রামের করিম উদ্দিনের দিঘীর পাড় মোড় এলাকায় পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয়দের সহায়তায় ওই দুইজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৩৪ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য এসকাফ উদ্ধার করা হয়।
এ ঘটনায় গঙ্গাচড়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(খ) ধারায় মামলা করা হয়েছে। মামলার নম্বর-১১, তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৬।
গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর ছবুর বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মর্ণেয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ৩৪ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য এসকাফসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন