দৈনিক আলাপন

বদরগঞ্জে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

রংপুরের বদরগঞ্জে একটি বাঁশঝাড় থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের দক্ষিণ বাওচন্ডি ফেসকিপাড়া রেলব্রিজ সংলগ্ন এলাকায় বাঁশঝাড়ের ভেতর মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের পাশে ইয়াবার সেবনের সরঞ্জাম,গামছা ও একটি লুঙ্গি পাওয়া গেছে। মৃত্যু ব্যক্তির পরনে প্যান্ট ও টি-শার্ট পরা ছিল। মরদেহের পচনের কারণে আশপাশে গন্ধ ছড়িয়ে পড়ে। পুলিশ লাশ উদ্ধার করেছে। 

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে,রবিবার বিকেলে দিকে স্থানীয় ১২-১৩ বছরের এক কিশোর  প্রকৃতির ডাকে সাড়া দিতে আম বাগানের পাশে একটি বাঁশঝাড়ের কাছে যায়। এসময় সে উপুড় হয়ে পড়ে থাকা অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখতে পায়। পরে তার চিৎকারের আশপাশের মানুষজন ছুটে আসে। তাকে চিনতে না পারায় পরে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ মরদেহের সুরতহাল তৈরি করেন।

এলাকাবাসী আলতাফ হোসেন বলেন, ‘আশপাশের কেউ তাকে চিরতে পারেনি। ধারণা করা হচ্ছে দুরে থেকে ওই ব্যক্তিকে নিয়ে এনে দৃর্বৃত্তরা হত্যার পর মরদেহ ফেলে পালিয়ে গেছে। লাশের পচন ধরায় পাশে যাওয়া যাচ্ছে না। বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন, ‘ফরেনসিক বিভাগের টিমকে মরদেহ সনাক্ত করার জন্য খবর দেওয়া হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। 

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

বদরগঞ্জে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x