দৈনিক আলাপন

হিলিতে ৪৩২পিস ইয়াবাসহ আটক দুই

হিলিতে ৪৩২পিস ইয়াবাসহ আটক দুই

দিনাজপুরের হিলিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪৩২পিস ইয়াবা সহ সাজ্জাদ হোসেন ও সাকিবুল ইসলাম নামের দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে হিলি স্থলবন্দরের চেকপোষ্ট এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ। আটক সাজ্জাদ হোসেন ঢাকা কদমতলি'র শনির আখড়া এলাকার মৃত আইনুল ইসলামের ছেলে ও সাকিবুল ইসলাম ঢাকার গেন্ডারিয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে। 

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি হিলির চেকপোষ্ট এলাকার এমএম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দুইজন মাদক ব্যবসায়ী অবস্থান করতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় হোটেলের ৩য় তলার একটা কক্ষে ৪৩২পিস ইয়াবা সহ সাজ্জাদ হোসেন ও সাকিবুল ইসলাম নামের দুজনকে আটক করা হয়।

তিনি জানান, আটককৃতরা দীর্ঘদিন থেকে এই মাদক কারবারের সাথে জড়িত বলে জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের দুজনকে দিনাজপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

হিলিতে ৪৩২পিস ইয়াবাসহ আটক দুই

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
হিলিতে ৪৩২পিস ইয়াবাসহ আটক দুই
0:00 / 0:00
1x