দৈনিক আলাপন

কুড়িগ্রামে মাতৃত্বকালীন পুষ্টি ভাতা নিয়ে আলোচনা, প্রণয়ন হলো কর্মপরিকল্পনা

কুড়িগ্রামে গর্ভবতী নারীদের মাতৃত্বকালীন পুষ্টি ভাতা বিষয়ক কমিউনিটি স্কোর কার্ডের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে সেবাগ্রহীতা ও সেবাদাতাদের মধ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম মহিলা বিষয়ক অধিদপ্তর হলরুমে অনুষ্ঠিত সভায় সাংবাদিক হুমায়ুন কবির সূর্য'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অ:দা) জয়ন্তী রানী, হলোখানা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা, এএফএডি’র প্রধান নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন, কার্তিক চন্দ্র সেন প্রমুখ।

সভায় কমিউনিটি স্কোর কার্ডের মাধ্যমে সেবাগ্রহীতা ও সেবাদাতাদের মধ্যে মাতৃত্বকালীন পুষ্টি ভাতা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনার ভিত্তিতে সেবার মানোন্নয়ন, সেবাপ্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান সমস্যা সমাধান এবং কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষ্যে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। উক্ত কর্মপরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।
উল্লেখ্য, কুড়িগ্রাম জেলার প্রান্তিক নারীদের ক্ষমতায়ন প্রকল্প (Empowering Vulnerable Women – EVW) প্রকল্পটি নাগরিক সংগঠনের অংশগ্রহণে জনপরিসর সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ (ইসিসেপ) প্রকল্পের আওতায় কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ও হলোখানা ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির আওতায় ৮৮টি নারী দল গঠন করে মোট ২,৬৪০ জন সদস্যকে সম্পৃক্ত করা হয়েছে।

ক্রিশ্চিয়ান এইড ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় অ্যাসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি) প্রকল্পটি বাস্তবায়ন করছে।
প্রকল্পের অন্যতম লক্ষ্য হলো প্রান্তিক নারীদের ক্ষমতায়ন, নারীর প্রতি সহিংসতা হ্রাস, নেতৃত্বের বিকাশ, সরকারি সেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং টেকসই জীবিকায়নের সুযোগ সৃষ্টি করা।

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কুড়িগ্রামে মাতৃত্বকালীন পুষ্টি ভাতা নিয়ে আলোচনা, প্রণয়ন হলো কর্মপরিকল্পনা

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x