রংপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল ও বেসরকারি প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন পীরগঞ্জ উপজেলার মিনারা বেগম ও মিঠাপুকুর উপজেলার জান্নাতি বেগম।
রমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুরে এসে হাসপাতালে ভর্তি হন পীরগঞ্জের বাসিন্দা মিনারা বেগম। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন রমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান।
অন্যদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে রমেক হাসপাতালে ভর্তি হন মিঠাপুকুরের জান্নাতি বেগম। অবস্থার অবনতি হলে তাকে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তার মৃত্যু হয়।
এদিকে, গত ২৪ ঘণ্টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ২০ জন রোগী ভর্তি হয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, এ পর্যন্ত রমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত মোট ৪৩৪ জন রোগী চিকিৎসা নিয়েছেন।
রমেকের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. তৌহিদুল ইসলাম বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে পারে। তাই জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। রোগীর অবস্থা খারাপের দিকে গেলে দেরি না করে হাসপাতালে ভর্তি করা জরুরি।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি দিনের বেলাতেও মশার কামড় থেকে সুরক্ষিত থাকতে হবে। বাড়ির আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। জ্বর হলে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করা উচিত নয়।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন