মঙ্গলবার সকালে স্থানীয় মিনি স্টেডিয়াম মাঠে এ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বিলকিস ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ.কে.এম. ওহিদুন্নবী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর, উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহসহ অনেকে।
“মাদক ছাড়ো, জীবন গড়” এই শপথ নিয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বালিকা বিভাগে রণচন্ডী স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন এবং শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ রানার্সআপ হয়েছে। অন্যদিকে বালক বিভাগে কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ রানার্সআপ হয়েছে।
দুপুরে পুরস্কার বিতরণী ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ.কে.এম. তাজুল ইসলাম ডালিম, উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল প্রামাণিক, সাধারণ সম্পাদক ইবনে জোবায়ের রুবেল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম হোসেন বাবুসহ অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সভাপতি আবু হাসান শেখ।
“মাদককে না বলুন, সুন্দর জীবন গড়ুন” এই স্লোগানকে সামনে রেখে বিজয়ী ও রানার্সআপ দলের অধিনায়কদের হাতে ট্রফি তুলে দেন অফিসার ইনচার্জ আব্দুল গফুর ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ.কে.এম. তাজুল ইসলাম।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন