দৈনিক আলাপন

কুড়িগ্রামে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু

উৎসবমুখর পরিবেশে কুড়িগ্রামে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬। রোববার সকালে কুড়িগ্রাম স্টেডিয়ামে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের শুধু একাডেমিক পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। মানসিক বিকাশ এবং কায়িক ও শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত ক্রীড়াচর্চা তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখা ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অধ্যাপক শফিকুল ইসলাম বেবু এবং জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। এ সময় জেলার বিভিন্ন মাধ্যমিক ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, জেলার ৯টি উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩ শতাধিক ক্রীড়াবিদ এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। এতে কাবাডি, হ্যান্ডবল, দাবা ও সাঁতার এই চারটি ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, আগামী ১৪ সেপ্টেম্বর টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। জেলা পর্যায়ে বিজয়ী ক্রীড়াবিদরা আগামী ২১ সেপ্টেম্বর রংপুরে অনুষ্ঠিতব্য বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় কুড়িগ্রাম জেলার প্রতিনিধিত্ব করবেন।

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

কুড়িগ্রামে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x