দৈনিক আলাপন

জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংশোধন হবে: ত্রাণমন্ত্রী দুলু

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকার সংসদীয় কমিটি গঠন করেছে। যেখানে বিরোধী পক্ষও রয়েছে। আলোচনার ভেতরে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছিল। সেই সময় নোট অব ডিসেন্ট নিয়ে বলা হয়েছিল যে দল সরকার গঠন করবে তারা এসে জুলাই সনদ বাস্তবায়ন করবে। নোট অব ডিসেন্ট নিয়ে আমরা আলোচনা করতে চাই। ঐক্যমতের বিষয়গুলো নিয়ে জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংশোধন করা হবে। এ নিয়ে বিভ্রান্তির কিছু নেই।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদ গেটের নির্মাণ কাজ উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আসাদুল হাবিব দুলু এমপি বলেন, রংপুর সিটি কর্পোরেশনে সরকার বড় ধরনের বরাদ্দ দিয়েছে। সরকার সকল অঞ্চলকে বৈষম্য মুক্ত রাখতে চায়। রংপুরে খাদ্য সমৃদ্ধ এলাকা। এখানকার জমি সস্তা, শ্রম সস্তা, সে কারণে শিল্প-কারখানা নির্মাণের মাধ্যমে আগামীতে বেকার সমস্যা সমাধান করা হবে।    

শহীদ আবু সাঈদ সম্পর্কে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে আবু সাঈদ বুক চেতিয়ে স্বৈরাচারী সরকারের পেটোয়া বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছিল। তার আত্মাহুতির মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক আন্দোলন টার্নিং পয়েন্টে উন্নীত হয়েছে। এজন্য রংপুরের মানুষ আবু সাঈদের জন্য গর্ববোধ করে।  

তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। তাই এই সরকার দায়িত্ব গ্রহণের পর আবু সাঈদের স্মৃতিকে ধরে রাখার জন্য নানা উদ্যোগ নিয়েছে। আবু সাঈদ গেট নির্মাণের মাধ্যমে দিয়ে তার আত্মদান সম্পর্কে শিক্ষার্থীসহ দেশবাসী জানতে পারবে এবং স্মরণ করবে। যারা জুলাইয়ে আত্মদান করেছে, সেই আত্মদানের প্রতিদান স্বরুপ সরকার একটি মানবিক, গণতান্ত্রিক, সমৃদ্ধশালী দেশ গঠনের জন্য কাজ করছে।

 তিস্তা মহাপরিকল্পনা সম্পর্কে মন্ত্রী বলেন, আমি তিস্তা নিয়ে একটি বড় আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলাম। এটি নিয়ে এখন নানা কথা হচ্ছে। তিস্তা মহাপরিকল্পনার মত একটি বড় প্রকল্প একদিনে বাস্তবায়ন হয় না। এটির জন্য জরিপ করতে হয়। কাজের ডিজাইন করতে হয়। এরপর ধাপে ধাপে কাজকে এগিয়ে নিতে হয়। আগামী ২০২৭ সালে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে পারবো বলে মনে করছি।

 মাদক সম্পর্কে তিনি বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। তরুণ-যুবকরা এতে আক্রান্ত হচ্ছে। এনিয়ে আমি সামাজিক আন্দোলন গড়ে তুলেছি। আগামী ১৯ নভেম্বর লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বশরীরে এই কার্যক্রম দেখার জন্য আসবেন। এই মডেল সারাদেশে চালু করতে চান তিনি। প্রশাসনের সাথে আমি কথা বলেছি, রংপুরে মাদক নির্মূলে তারা এই সামাজিক আন্দোলন গড়ে তুলতে চান। আইনের পাশাপাশি সামাজিকভাবে সকল মানুষ অপরাধের বিরুদ্ধে দাঁড়ালে সমাজ থেকে মাদক দূর হবে।

এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান আব্দুল খালেক, শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, জেলা প্রশাসক ইসরাত জাহানসহ অন্যরা। 

এক কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে শহীদ আবু সাঈদ গেটটি ২০২৭ সালের ৩১ আগস্ট নির্মাণ কাজ শেষ করার সময় নির্ধারণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংশোধন হবে: ত্রাণমন্ত্রী দুলু

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x