দৈনিক আলাপন

কুড়িগ্রামে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নিবে না

আগামী স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নিবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, বিএনপি জনগণের সরকার আগামী স্থানীয় সরকার নির্বাচনগুলি অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করবার জন্য যা প্রয়োজন তাই করবে। মাননীয় প্রধানমন্ত্রীরও এ বিষয়ে নির্দেশনা রয়েছে। নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নিবে না। সমস্ত নির্বাচন অবাধ সুষ্ঠ নিরপেক্ষ করবার জন্য মন্ত্রণালয়েল পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যা যা করা প্রয়োজন হবে তাই করবো এবং নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগীতা করবো। আজ বুধবার কুড়িগ্রাম ১ দিনের সফরের শুরুতে সার্কিট হাউজে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে স্থানীয় নির্বাচনগুলো শুরু হতে যাচ্ছে এবং ৬ জুনের মধ্যে তা সমাপ্ত হবে। যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারেন। আমরা স্থানীয় প্রশাসনকে নির্বাচন অবাধ সুষ্ঠ করার জন্য সহযোগিতা করবো। বিরোধী দল প্রসঙ্গে তিনি বলেন, বিরোধীদল যে কোনো বিষয়ে সরকারের উপর দায় চাপাবে এটা গণতন্ত্রণের সৌন্দর্য। সেটা সঠিব হইক বা বেঠিক হউক। বিরোধী দলের দয়িত্ব যে কোনো বিষয়ে তারা সরকারের উপর দায় চাপাবে যে সরকার এই জায়গায় ব্যর্থ। আমরা কোথায় ব্যর্থ এটা জনগণ বিবেচনা করবেন। আইনশৃঙ্খল নিয়ে সরকরা অত্যন্ত সচেতন। আমরা নিবিড়ভাবে বিষয়গুলো পর্যবেক্ষণ করছি। 

কুড়িগ্রাম সার সংকটের বিষয়ে তিনি বলেন, সারাদেশে যেসব এলাকায় বিএনপির সদস্যরা নির্বাচিত হয়েছে সেসব এলাকায় সারের সংকট নিয়ে কোন আন্দোলন হয়নি। একটি রাজনৈতিক দল সদস্যরা যেসব এলাকায় নির্বাচিত হয়েছে ( কুড়িগ্রাম জেলার চারটি আসনের মধ্যে জামায়াতের তিনটি এবং একটি এনসিপির দখলে) সেখানে বিএনপিকে জনগণের কাছে বিভ্রান্ত ও হেয় করতে চক্রান্ত করে সারের সংকটের আন্দোলন করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার কনসার্ন বিষয়টি নিবিড় ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, গ্যাস বিদ্যুতের সংকট নিয়ে সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে কিছুটা সংকট কেটে গেছে। গ্যাস ও বিদ্যুতের সমস্যার পূর্ণাঙ্গ সমাধান পেতে হলে আমাদের আরো কিছু সময় দিতে হবে।

এর আগে সার্কিট হাউজে তাকে গার্ড অব অনার দেয় স্থানীয় প্রশাসন। 

এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহামুদল হক চৌধুরী ডন,লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক মমিনুল,কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব,ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডাক্তার ইউনুস আলী, সাবেক পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবার রহমান, সদস্য সচিব আবু হানিফ বিপ্লব, পৌর বিএনপির আহবায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, যুবদল নেতা নাসিম পারভেজ তারা, নাদিম আহমেদ, এটিএম নজিবর রহমান লেলিন, মাসুদ রানা বাবু, হাসান যুবায়ের হিমেল, আমিমুল এহসান, ছাত্রদল সভাপতি আশরাফুল হক বিপুল, সাধারণ সম্পাদক সোহেল রানা, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি রেশমা সুলতানা, সাধারণ সম্পাদক মোসলেমা খাতুন মিলিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

আপনার মতামত লিখুন

 দৈনিক আলাপন

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নিবে না

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আমিনুল হক
নির্বাহী সম্পাদক: কাজী জাহিদ
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ নুরুন্নবী।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x